Wednesday, June 24, 2026

তেজস্বীর কনভয়ে ভয়াবহ দুর্ঘটনা, মৃত গাড়ির চালক, আশঙ্কাজনক ৫ পুলিশ কর্মী

Date:

Share post:

ভয়াবহ দুর্ঘটনার কবলে বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদবের কনভয়ের একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়ির চালকের। আহত এক মহিলা সহ কমপক্ষে ১০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে রয়েছেন ৬ পুলিশকর্মী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের আগে জন বিশ্বাস যাত্রা শুরু করেছেন বিহার বিধানসভার আরজেডি শীর্ষ নেতা তেজস্বী যাদব। সোমবার পূর্ণিয়ায় পৌঁছেছে সেই যাত্রা। বেলাউড়ি এলাকার পূর্ণিয়া-কাটিহার হাইওয়ে দিয়ে যাচ্ছিল তেজস্বীর কনভয়। সেই সময়েই ভুল করে অন্য লেনে ঢুকে পড়ে কনভয়ের একটি গাড়ি। তাতেই দুর্ঘটনার মুখে পড়ে কনভয়। উলটো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তেজস্বীর কনভয়ের গাড়ির।ঘটনাস্থলেই মৃত্যু হয় কনভয়ের গাড়ির চালক মহম্মদ হালিমের। দুই গাড়ি মিলিয়ে মোট ১০ জন আহত হন। তাঁদের মধ্যে রয়েছেন ৬ জন পুলিশকর্মী। রয়েছেন এক মহিলাও। তবে কনভয়ে দুর্ঘটনা ঘটলেও সুরক্ষিত রয়েছেন তেজস্বী।


Related articles

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

উইকেন্ডে বন্ধ চিংড়িঘাটা ফ্লাইওভার, বিজ্ঞপ্তি জারি লালবাজারের

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের (Orange Line of Kolkata Metro)কাজের জন্য জুন এবং জুলাই মাসে দুদিন ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত...

মিড ডে মিলে ডিমের দাবি থেকে ‘উপযুক্ত’র ব্যাখ্যা চেয়ে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন কুণালের

কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। ফলে সেই পাতে পড়বে না ডিম। বুধবার, বিধানসভার...