Thursday, June 25, 2026

ফের একবার বিরাটকে খোঁচা গাভাস্করের, কী বললেন তিনি ?

Date:

Share post:

ফের একবার বিরাট কোহলিকে খোঁচা ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করের। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলছেন না বিরাট। পারিবারিক কারণে টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। লন্ডনে তাঁর এবং অনুষ্কার দ্বিতীয় সন্তানের জন্ম হয়। মনে করা হচ্ছে সেই কারণেই খেলছেন না বিরাট। আর এমন অবস্থায় বিরাটকে নিয়ে ফের একবার খোঁচা দিলেন গাভাস্কর।

ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছেন না বিরাট। এমন অবস্থায় গাভাস্করের প্রশ্ন আসন্ন আইপিএল-এ খেলবেন তো বিরাট? নাকি তাও নয়? গাভাস্কর এক সাক্ষাৎকারে এই নিয়ে বলেন, “ বিরাট কি আদৌ খেলবে? কিছু একটা কারণে ও খেলছে না। হয়তো আইপিএল খেলবে না ও।” যদিও বিরাট আইপিএল খেলবেন না বলে কিছু জানাননি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাটের টেস্ট না খেলার সিদ্ধান্ত যে, ভারতের প্রাক্তন ক্রিকেটার ভালভাবে নেননি তা তিনি বুঝিয়ে দিয়েছেন। শুধু তাই নয় বিরাট ছাড়াও সিরিজে নেই মহম্মদ শামি। চোটের কারণে বাদ পড়েন কে এল রাহুল। ফর্মে না থাকার কারণে বাদ পড়েন শ্রেয়স আইয়ার। বিশ্রাম দেওয়া হয় যশপ্রীত বুমরাহকেও। এর পরেও সিরিজ জিতে ভারত। তাই এই নিয়ে খোঁচা দেন গাভাস্কর। তিনি বলেন, “এতজন বড় নাম না থাকার পরেও সিরিজ জয়, সত্যিই অবিশ্বাস্য।”

এর আগেও বিরাটকে খোঁচা দিয়েছিলেন সুনীল গাভাস্কর। বিরাটের প্রথম সন্তান মেয়ে ভামিকার জন্ম হয় ২০২১ সালে। সেই সময়ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে দেশে ফিরে এসেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। দলকে ফেলে বিরাটের ফিরে আসা ভাল ভাবে নেননি সেসময় গাভাস্কর। বলেছিলেন, তাঁর ছেলে রোহণের জন্মের সময় ক্রিকেট থেকে কোনও ছুটি নেননি তিনি। বিরাট যদিও সে সবে কান দেননি।

আরও পড়ুন- সফল শামির গোড়ালির অস্ত্রোপচার, হাসপাতালের বেড থেকে নিজেই জানালেন সেই কথা

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...