Thursday, March 26, 2026

সন্দেশখালিতে ৬১ জনকে জমি ফেরত দিল রাজ্য

Date:

Share post:

হাসি ফুটল সন্দেশখালির (Sandeshkhali) মানুষের মুখে। কথা রাখল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সন্দেশখালিতে জোর করে জমি নেওয়ার যে অভিযোগ সরকারি শিবিরে জমা পড়েছিল তার তদন্তে নামে প্রশাসন। এরপরই সবটা খতিয়ে দেখে রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দফতর (State Land and Land Revenue Department) ৬১ জনকে জমি ফিরিয়ে দিয়েছে বলে জানা যাচ্ছে।

সরকারি সূত্রে খবর ২২ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যেই এই সব জমি ফেরানো হয়। ভূমি রাজস্ব দফতরের তরফে এই সংক্রান্ত একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। এখানেই শেষ নয়, ১০০ দিনের কাজে বাংলার ২১ লক্ষ শ্রমিকের মজুরি বকেয়া ছিল। কেন্দ্র টাকা না দেওয়ায় তা সোমবার থেকে সেই বকেয়া টাকা দেওয়া রাজ্য সরকার নিজেই দেওয়া শুরু করে দিল। শুধু সন্দেশখালির দু’নম্বর ব্লকের ৫৮০০ জন শ্রমিক বকেয়া মজুরি পান সরকারের থেকে। পাশাপাশি সন্দেশখালিতে দুয়ারে সরকার ক্যাম্পে হাতে হাতে সরকারি পরিষেবা দেওয়ার প্রক্রিয়াও শুরু করা হয়েছে।


Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...