Wednesday, April 8, 2026

ISRO-র মহাকাশযানে চড়ে কারা পৌঁছে যাবেন মহাশূণ্যে, চিনে নিন তাঁদের

Date:

Share post:

টার্গেট ২০৪০। সেদিন হয়তো রাকেশ শর্মা কিছুটা আফশোস করবেন। দেশের প্রথম মহাকাশচারীর সম্মান পেয়েও দেশের উড়ানে প্রথম মহাকাশে পৌঁছানোর স্বপ্ন সার্থক না হওয়ার জন্য। তবে আপাতত দেশের যে চারজন বায়ুসেনা আধিকারিক ISRO-র গগনযান-এ চেপে মহাকাশে পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছেন তাঁদের অবশেষে সামনে আনল দেশের মহাকাশ গবেষণা সংস্থা।

ইতিমধ্যেই মানুষ পাঠানোর আগে যে রোবোট পাঠিয়ে পরীক্ষা করা হবে সেই ‘ব্যোমমিত্র’-কে সামনে আনা হয়েছে মহাকাশ গবেষণা সংস্থার পক্ষ থেকে। ইসরো-র লাইফ সাপোর্ট সিস্টেম নিয়ে সমস্যার মোকাবিলাও চালানো হচ্ছে সফলভাবে মানুষকে নিয়ে মহাকাশে গগনযানের পাড়ি জমানোর জন্য। অন্যদিকে ভারতীয় বায়ুসেনার চার আধিকারিক নিজেদের প্রস্তুত করছেন সেই যানের সওয়ারি হওয়ার জন্য।

ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে এই চার ‘ব্যোমনট’ হলেন – গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণণ নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণণ, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ ও উইং কমান্ডার শুভাংশু শুক্লা। মঙ্গলবার তাঁদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই ইসরো-র পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করে কিছু ঝলক দেখানো হয়েছে কীভাবে কখনও জিরো গ্র্যাভিটি-তে ভেসে, কখনও জলের মধ্যে বেঁচে থাকার কৌশল অভ্যাস করে মহাকাশ পাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...