Tuesday, March 31, 2026

পুজো-ঢাকে বোল: বাঁকুড়া পৌঁছেই জনসংযোগ মুখ্যমন্ত্রীর, পথের দুধারে জনস্রোত

Date:

Share post:

পুরুলিয়া থেকে বাঁকুড়া পৌঁছেই জনসংযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee)। ভৈরব মন্দিরে পুজো দেন। লোকপ্রসার শিল্পীদের ঢাকে বোল তোলেন মমতা। শোনেন স্থানীয় মানুষের অভাব অভিযোগ।

মঙ্গলবার পুরুলিয়ায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ও সভা শেষ করে আকাশপথে বাঁকুড়া স্টেডিয়ামে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখান থেকে হেঁটে প্রায় ৬০০ মিটার রাস্তা সার্কিট হাউজ পর্যন্ত যান। ভৈরব মন্দিরে গিয়ে ধূপ দিয়ে আরাধনা করে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুরোহিতের গায়ে চাদর পরিয়ে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন তৃণমূল (TMC) সুপ্রিমো।

পথে দুজন মহিলা রেলের উচ্ছেদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কাছে অভিযোগ জানান। কাঁদতে কাঁদতে বলেন, এখন তাঁরা গৃহহীন। ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুমা মালাকার তাঁকে জানান, তাঁর স্বামী পক্ষাঘাতগ্রস্ত। কিন্তু তাঁকে হাসপাতালে ভর্তি নিয়ে সমস্যা হচ্ছে। মুখ্যমন্ত্রী তাঁকে সার্কিট হাউজে আসার নির্দেশ দেন।

সার্কিট হাউজ পর্যন্ত পথের দুধারে দাঁড়িয়ে থাকা কন্যাশ্রীদের আশীর্বাদ করেন। সকলের সঙ্গে করজোড়ে শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী। সার্কিট হাউজে ঢোকার মুখে লোকপ্রসার শিল্পী মহিলা ঢাকিদের থেকে ঢাক নিয়ে তিনিও তাঁদের সঙ্গে তাল মিলিয়ে ঢাকে বোল তোলেন মমতা। তাঁকে ঢাক বাজাতে দেখে মহিলা শিল্পীরা আনন্দে আরও জোরে ঢাক বাজিয়ে এলাকা মাতিয়ে তোলেন।



Related articles

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...