Wednesday, June 24, 2026

রঞ্জিতে রেকর্ড, ১০ ও ১১ নম্বরে ব্যাট করতে নেমে শতরান মুম্বইয়ের এই দুই ব্যাটারের

Date:

Share post:

রঞ্জিট্রফিতে নজির গড়লেন মুম্বইয়ের দুই ক্রিকেটার তনুষ কোটিয়ান এবং তুষার দেশপান্দে। ১০ ও ১১ নম্বরে ব্যাট করতে নেমে শতরান করলেন তাঁরা। এই আগে রঞ্জিতে এই ঘটনা ঘটেনি। তাদের ব্যাটিং-এর সাহায্যে ৫৬৯ রান করে মুম্বই। বরোদার সামনে লক্ষ্য দাঁড়াল ৬০৬ রান।তবে খেলা ড্র হয়। প্রথম ইনিংসে লিডের সুবাদে সেমিফাইনালে পৌঁছে যায় মুম্বই।

এদিন তুষার করেন ১২৩ রান। ৯৫.৩৪ স্ট্রাইক রেট বজায় রেখে তাঁর এই ইনিংস সাজান ১০টি চার ও ৮টি ছক্কা দিয়ে। এদিকে তুষার ছাড়াও বরোদার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন ১০ নম্বর ব্যাটার তনুষ কোটিয়ান। তিনি ১০টি চার ও ৪টি ছক্কার উপর ভর করে ১২৯ বলে ১২০ রান করে অপরাজিত থাকেন। এর সুবাদে রঞ্জির ইতিহাসে এই প্রথম একই ইনিংসে কোনও দলের ১০ ও ১১ নম্বর ব্যাটার সেঞ্চুরি করলেন।

তুষার এবং তনুষের সৌজন্যে আরও একটি নজির তৈরি হল এদিন। প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে ৭৮ বছরে এই প্রথমবার ১০ ও ১১ নম্বরের ব্যাটার সেঞ্চুরি করলেন। এছাড়া সার্বিকভাবে প্রথম শ্রেণির ক্রিকেটে এমন ঘটনা ঘটল দ্বিতীয় বার।

আরও পড়ুন- বিরাটের নেতৃত্ব থেকে সরে যাওয়া নিয়ে ফের একবার মুখ খুললেন সৌরভ, কী বললেন মহারাজ?


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...