Tuesday, June 23, 2026

আলুচাষিদের জন্য হিমঘরে জায়গা রাখা বাধ্যতামূলক করল রাজ্য সরকার

Date:

Share post:

আলুচাষে ব্যাপক ক্ষতি থেকে রাজ্যের চাষিদের নতুন রক্ষাকবচ রাজ্য সরকারের। এবার থেকে হিমঘরে আলুচাষিদের জন্য জায়গা রাখা বাধ্যতামূলক করা হল। সম্প্রতি মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের আলু চাষিদের হিমঘরের (cold storage) সমস্যার সমাধানের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের পরই কৃষি দফতর নতুন নিয়ম কার্যকর করার প্রক্রিয়া শুরু করে। গোটা রাজ্যে কীভাবে বেসরকারি হিমঘরে এই নিয়ম বাস্তবে কার্যকর করা সম্ভব হয়, তা নিয়ে জেলা প্রশাসনগুলির সঙ্গে বৈঠক করেছে রাজ্য কৃষি দফতর (agriculture department)।

রাজ্য কৃষি দফতরের পক্ষ থেকে বলা হয়েছে প্রত্যেক হিমঘরে ২০ শতাংশ জায়গা রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক আলুচাষিদের জন্য সংরক্ষিত (reserved) রাখতে হবে। বছরের ২০ মার্চ পর্যন্ত এই জায়গা সংরক্ষিত রাখতে হবে। তার পরেও জায়গা ফাঁকা থাকলে মালিক সেই জায়গা ভাড়া দিতে পারবেন। এই কারণে হিমঘর মালিককে সরকার কোনও ভর্তুকি (subsidy) বা আর্থিক সাহায্য করবে না বলেও জানানো হয়েছে। হিমঘর মালিকদের জন্য এই প্রাথমিক নির্দেশিকা জারি হয়েছে।

সেই সঙ্গে চাষিদেরও হিমঘরের সুবিধা পাওয়ার ক্ষেত্রে নির্দেশিকা দিয়েছে রাজ্য কৃষি দফতর। হিমঘরের সংরক্ষিত জায়গায় প্রত্যেক ক্ষুদ্র ও প্রান্তিক চাষি ২৫ কুইন্টাল করে আলু রাখতে পারবেন। সর্বোচ্চ এই সীমার মধ্যে আলু রাখার ক্ষেত্রে আগ্রাধিকার পাবেন কিষাণ ক্রেডিট কার্ড যাদের রয়েছে, সেই চাষিরা। ২০ মার্চের মধ্যে তাঁদের আলু রাখতে হবে হিমঘরে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...