Monday, March 30, 2026

পুলিশ প্রশাসনের ওপর আস্থা আছে, শাহজাহান গ্রেফতার হবেই: কুণাল

Date:

Share post:

সন্দেশখালিতে যাই হোক না কেন সন্দেশখালির মানুষ কিন্তু বুঝতে পারছেন যে এই সরকার সংবেদনশীল সরকার। যদি কোথাও কোনও ভুল ত্রুটি থাকে সেগুলো সংশোধনের প্রক্রিয়া চলছে। মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।এদিন শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে কুণাল বলেন, পুলিশই পারে শাহজাহানকে ধরে আনতে। সেই প্রক্রিয়া চলছে। আমরা দলের তরফ থেকে পুলিশ প্রশাসনের উপর পূর্ণ আস্থা রাখছি। আদালত যখন পুলিশকে অনুমতি দিয়েছে তখন যত তাড়াতাড়ি সম্ভব শাহজাহান গ্রেফতার হবে। তার স্পষ্ট কথা, যে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছিল সেটা মেটাতে নিবিড় জনসংযোগের ব্যবস্থা করেছে সরকার। কখনও দলের তরফ থেকে, কখনও মন্ত্রীরা গিয়ে, কখনও ‘দুয়ারে সরকার’, কখনও ‘দিদিকে বল’ কর্মসূচির মাধ্যমে নানান ভাবে গ্রামবাসীদের অভিযোগ শুনে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

এর পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে যে চিঠি দিয়েছেন, সে প্রসঙ্গে কুণাল বলেন, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে বলবো আপনি নিজের চরকায় তেল দিন। সন্দেশখালি নিয়ে চিঠি দিয়েছেন। তিনি কী জানেন সন্দেশখালি সম্পর্কে? কত মানুষ উপকৃত হয়েছেন জানেন? যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। উত্তরপ্রদেশে, প্রয়াগরাজে যখন ঘটনা ঘটে তখন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী চিঠি লিখতে পারেন না, প্রশ্ন কুণালের। বিজেপি শাসিত রাজ্যগুলোতে যখন দলিতদের ওপর, আদিবাসীদের উপর অত্যাচার হয় তখন চিঠি লিখতে পারেন না? যখন মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়, তখন আপনারা কোথায় থাকেন? বছর পার অথচ মণিপুর এখনও অশান্ত, তখন চিঠি লিখতে পারেন না?

 

Related articles

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...

হোর্ডিং ভেঙে গুন্ডামি বিজেপির! পথে নেমে প্রতিবাদ কুণালের 

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে বিরোধীদের প্রচারে বাধা। রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গুন্ডামি। বেলেঘাটার তৃণমূল প্রার্থী...