Wednesday, April 1, 2026

নজিরবিহীন হয়রানি! ভোটের আগে সাক্ষী হিসাবে অখিলেশকে তলব CBI-এর

Date:

Share post:

লোকসভা ভোটের আগে দেশের প্রায় সব বিজেপি বিরোধী দলের নেতাদের হয়রানির নজির রাখছে বিজেপি শাসিত কেন্দ্রীয় এজেন্সিগুলি। এবার লক্ষ্য উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী অখিলেশ যাদব। রাজ্যসভার ভোটে উত্তরপ্রদেশে বিজেপিকে চাপে ফেলে দেওয়ার পরদিনই অখিলেশকে নোটিশ ধরালো সিবিআই। ২০১২-১৬ মধ্যবর্তী সময়ে খনির টেন্ডার সংক্রান্ত একটি মামলায় সাক্ষী হিসাবে তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে তলব করল সিবিআই। এতদিন ধরে এই মামলার তদন্ত চললেও লোকসভা ভোটের আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তলবের বিষয়টিকে রাজনৈতিক চক্রান্ত বলেই দাবি করছে বিরোধীরা।

মঙ্গলবার রাজ্যসভার সাংসদ নির্বাচনের সময় ক্রস ভোটিংয়ের ঘটনায় অখিলেশ দাবি করেছিলেন বিজেপি সরকারের ভয় দেখানোর কাছে নতিস্বীকার করে সমাজবাদী পার্টির বিধায়করা। তারপরেও ২টি আসনে জয়ী হয় অখিলেশের প্রার্থীরা। এই পরিস্থিতিতে অখিলেশ যাদবকে কোণঠাসা করতে ফের কেন্দ্রীয় এজেন্সিকে এগিয়ে দিয়ে প্রতিহিংসা পরায়ণ বিজেপি সরকার।

অখিলেশ মুখ্যমন্ত্রী থাকাকালীন সরকারি কর্মীরা ঘুষের বিনিময়ে খনির টেন্ডার রিনিউ করে দেন। এমনকি গ্রিন ট্রাইবুনালের নিষেধাজ্ঞা সত্ত্বেও এই রিনিউ হয়েছিল বলে এলাহাবাদ হাইকোর্টে চলা মামলায় দাবি করা হয়েছে। সেই তদন্তে সিবিআই দাবি করে শিল্পমন্ত্রীর পদেও সেই সময়ে ছিলেন অখিলেশ। সেই সূত্রেই ২৯ ফেব্রুয়ারি অখিলেশকে ডাকার দাবি সিবিআই-এর। তবে এত বছর পুরোনো তদন্তে এই লোকসভা ভোটের আগেই কেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তলব তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...