Wednesday, April 1, 2026

জমজমাট জামনগর, আম্বানিদের অনুষ্ঠানে অতিথি সমাগম শুরু

Date:

Share post:

হাই-প্রোফাইল বিয়ে বলে কথা, তাই অনুষ্ঠানের প্রতিটি খুঁটিনাটি শুরু থেকেই শিরোনামে। কথা হচ্ছে অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের প্রি – ওয়েডিং সেরেমনি (Pre Wedding ceremony of Anant Ambani & Radhika Merchant)নিয়ে। দেশ বিদেশ থেকে ইতিমধ্যেই বিশিষ্টরা আসতে শুরু করেছেন বলে খবর। জামনগরের (Jamnagar)নাভানিয়া গ্রামে অনন্ত আম্বানি পৌঁছতেই তাঁকে ঘিরে উৎসব শুরু করেন গ্রামবাসীরা। পাত্রকে আরতি করে বরণ করে নেওয়া হয়। মুকেশ – নীতার ঘনিষ্ঠরা একে একে আম্বানিদের বাগান বাড়িতে পৌঁছে গেছেন। মার্চের ১-৩ চলবে অনুষ্ঠান। বৃহস্পতিবার বেশ কয়েকজন বিদেশি অতিথি আসবেন বলে জানা যাচ্ছে। বুধবারেই জামনগরে পৌঁছে গেছেন বলিউডের ভাইজান সলমন খান।

রীতি মেনে নাভানিয়া গ্রামে ৫১ হাজার গ্রামবাসীকে অন্য সেবা করে রিলায়েন্স পরিবার। ইতিমধ্যেই পাত্র পাত্রীর বাড়ির সদস্যরাও প্রি ওয়েডিং ভেন্যুতে পৌঁছে গেছে বলে খবর।রিলায়েন্স কর্তার ছোট ছেলের বিয়েতে আমন্ত্রিতের সংখ্যা প্রায় হাজার খানেক। অনুষ্ঠানে উপস্থিতি থাকার কথা ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ, গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই, মাইক্রোসফ্‌ট প্রতিষ্ঠাতা বিল গেটস, ওয়াল্ট ডিজ়নির সিইও বব আইগার, মর্গান স্ট্যানলির সিইও টেড পিকসহ বহু বিদেশ সংস্থার শীর্ষকর্তারা। একই সঙ্গে দেশের ক্রীড়া তারকা, বিনোদন জগতের অভিনেতা-অভিনেত্রীরাও অতিথি হয়ে আসবেন ওই অনুষ্ঠানে। প্রায় ২৫০০ পদ থাকছে মেনুতে। প্রি-ওয়েডিং জন্য ইন্দোরের প্রায় ২১ জন শেফের একটি বিশেষ দল প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানে ইন্দোরি খাবারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া পার্সি, থাই, মেক্সিকান, জাপানিজ খাবারও রাখা হয়েছে।২০২৩ সালের জানুয়ারি মাসে বাগদান অনুষ্ঠান হয় অনন্ত ও রাধিকার। এরপর থেকে রিলায়েন্সের সব অনুষ্ঠানেই দেখা গিয়েছে রাধিকা মার্চেন্টকে। মার্চে প্রাক বিবাহ সেরে জুলাই মাসের ১২ তারিখ মুম্বইতে রাজকীয় অনুষ্ঠান করে সাতপাকে ঘুরবেন যুগলে। ইতিমধ্যে আম্বানিদের জামনগরের বাসভবন আলোয় সেজে উঠেছে। এখন অপেক্ষা মূল অনুষ্ঠান লগ্নের।


Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...