Saturday, May 23, 2026

রাজ্যের উদ্যোগে খুলছে আরও একটি চটকল, ৫ মার্চ থেকে চালু হচ্ছে ওয়েলিংটন জুটমিল

Date:

Share post:

গৌরীপুর জুটমিলের পর রিষড়ার ওয়েলিংটন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে এবং শ্রম দফতরের উদ্যোগে খুলছে আরও এক চটকল। আগামী ৫ মার্চ মঙ্গলবার থেকেই চালু হবে রিষড়ার ওয়েলিংটন জুটমিল। কাজে ফিরবেন শ্রমিকরা।

বুধবার মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। চারটি শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন, রাজ্যের সহকারী শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত, মনোজ চক্রবর্তী প্রমুখ। উল্লেখ্য, ২০১৭ সালে বন্ধ হয়ে যায় চটকলটি। মাঝে একবার উৎপাদন চালুর সিদ্ধান্ত হলেও কার্যকর করা হয়নি। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং শ্রম দফতরের উদ্যোগে দু’বছর তিন মাস পর খুলতে চলেছে জুটমিল। ১৬৮৩ শ্রমিক পর্যায়ক্রমে পুনরায় কাজে যোগদান করতে পারবে এই চুক্তির মাধ্যমে। মন্ত্রী মলয় ঘটক বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে, শ্রম দফতরের প্রচেষ্টায় চটকলটি খুলছে। ফের হাসি ফুটবে শ্রমিকদের মুখে।

আরও পড়ুন- মুচলেখা দিয়ে সন্দেশখালিতে শুভেন্দু, রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের

 

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...