Wednesday, June 24, 2026

সাতসকালে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে তেলের ট্যাঙ্কারে আগুন! গাড়ির ভিতরেই মৃত্যু চালকের

Date:

Share post:

ফের অগ্নিকাণ্ড (Massive Fire) শহরে। বুধবার ভোরে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে (Central Avenue) মহম্মদ আলি পার্কের (Md Ali Park) কাছে একটি তেল বোঝাই ট্যাঙ্কার (Oil Tanker) আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। যার জেরে ট্যাঙ্কারটিতে থাকা তেলে আগুন লেগে যায়। এদিকে বিষয়টি নজরে আসতেই প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। এরপরই খবর দেওয়া হয় দমকলে (Fire Brigade)। ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করলেও লাভের লাভ কিছুই হয়নি। এদিন আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে রাস্তার ধারে থাকা একটি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পরে ঘটনাস্থলে আরও আটটি ইঞ্জিন এসে পৌঁছয়। মোট ১০টি ইঞ্জিন মিলে এক সঙ্গে আগুন নেভানোর কাজ চালিয়ে যায়। এরপরও আগুন নিয়ন্ত্রণে না আসায় অবশেষে ফোম দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। শেষমেশ সকাল সাতটা নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন।

পুলিশ সূত্রে খবর, বুধবার ভোর পাঁচটা নাগাদ ধর্মতলাগামী একটি তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পরেই সেটি থেকে লাগাতার তেল বেরতে শুরু করে এবং সেই তেলেই আচমকা লেগে যায় ভয়াবহ আগুন। দমকল আরও জানিয়েছে, ওই আগুন রাস্তার পাশে থাকা একটি বাড়িতেও ছড়িয়ে পড়ে। তবে ওই বাড়িটিতে কোনও বাসিন্দা না থাকার কারণে বড়সড় অঘটন ঘটেনি। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় ওই ট্যাঙ্কার চালকের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে দেহটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

তবে ট্যাঙ্কারটিতে চালক ছাড়াও আর কেউ ছিলেন কি না তা জানা যায়নি। পাশাপাশি জানা যায়নি দুর্ঘটনার ক্ষয়ক্ষতির পরিমাণ। তবে এদিনের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...