Wednesday, June 24, 2026

আজ খাতড়ায় প্রশাসনিক সভা, বাঁকুড়াবাসীকে একাধিক প্রকল্পের সুবিধা প্রদান মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বুধবার বাঁকুড়ার (Bankura) খাতড়ায় (Khatra) প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনের সভা থেকে কয়েক হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন এবং শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার পুরুলিয়ার পর বুধবারও বাঁকুড়ার মানুষের হাতে জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে। তবে লোকসভা নির্বাচনের (loksabha Election) আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ।

আগামী দিনে সাংগঠনিক কাজে জঙ্গলমহলে কোন কোন বিষয়ে বাড়তি নজর দিয়ে এগোতে হবে, সেই বিষয়েই কড়া নজর তৃণমূলের। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে এই তিন জেলায় দারুণ ফল করেছিল তৃণমূল কংগ্রেস। যদিও বছর ঘুরতে না ঘুরতেই ফল আশানুরূপ ফল হয়নি ২০১৯ সালের লোকসভা ভোটে। যদিও লোকসভা নির্বাচনের পরে দু’বছর সংগঠন মজবুত করতে নামে জোড়া ফুল শিবির। একেবারে ভেঙে পড়া জঙ্গলমহলের জেলাগুলি থেকে বিধানসভায় একাধিক আসন জয় করে নেয় তারা।

পুরুলিয়ায় সভা করতে গিয়ে বারবার বুথ স্তর পর্যন্ত নেতাদের পৌঁছে যাওয়ার জন্য রাস্তায় নামার কথা বলেছিলেন তিনি। এর মধ্যে দলের কড়া নজর রয়েছে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার। তৃণমূল মনে করছে এই জেলায় ব্যাপক কাজ করা হলেও ভোটের ফল আশানুরূপ নয়। আর সেকারণেই এই জেলায় বাড়তি নজর দিতে বলা হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে। এছাড়া আগামী দিনে যাতে রাজ্যের একাধিক উন্নয়নের বিষয় নিয়ে প্রচারে নামা যায় সেদিকে নজর দিতে বলা হয়েছে।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...