Wednesday, April 8, 2026

বিজেপি-শাসিত রাজ্যে অত্যাচারিত আদিবাসীরা: বিস্ফোরক মমতা, ভোটে গেরুয়া-গ্যাস বেলুন ফুটো করার বার্তা

Date:

Share post:

আগেরবার বাঁকুড়ায় দুটো সিট জিতেছে বিজেপি। জেতার পর কী করেছে? বুধবার, বাঁকুড়ার খাতড়ার সভা থেকে বিজেপিকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপি-শাসিত রাজ্যে সবচেয়ে বেশি অত্যাচারিত আদিবাসীরা- বিস্ফোরক অভিযোগ করেন মমতা।

ভোটের আগে হঠাৎ উদয় হয় BJP। আর গ্যাস বেলুন ফোলাতে শুরু করে। ভোট ফুরোলে আর ওদের দেখা মেলে না। এবার বিজেপির সেই গ্যাস বেলুন ফুটো করে দিতে হবে। খাতড়ার প্রশাসনিক সভা থেকে বার্তা দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী। তিনি বলেন, বাঁকুড়ায় দু’টি আসনে গতবারও জিতে গিয়েছে বিজেপি। তার পরে আর ওদের দেখেছেন? এবার আবার ভোটের আগে আসবে, গ্যাসবেলুন ফোলাবে। ওই গ্যাস বেলুনে ফুটো করে দিতে হবে।

তৃণমূল (TMC) সুপ্রিমোর কথায়, ভোটের পর আর দুই বিজেপি সাংসদকে দেখা যায়নি। এলাকার মানুষেরা সুবিধা-অসুবিধায় তাঁদের পাশে পাননি বাঁকুড়াবাসী। এবার তাই জবাব দেওয়ার সময় এসেছে। ওদের গ্যাস বেলুন চুপসে দিতে হবে। তাঁর সাফ কথা, শীত-গ্রীষ্ম-বর্ষা তৃণমূল সরকারই ভরসা। ওরা ভোটের সময় আসবে, আর ভোট ফুরোলেই চলে যাবে। তৃণমূল ৩৬৫ দিন থাকবে আপনাদের পাশে।

এদিন খালিস্তানি মন্তব্যেও বিজেপিকে কড়া আক্রমণ শানান তিনি। তিনি বলেন, “বিজেপি পাগড়ি দেখলেই খালিস্তানি বলে আর মুসলমান দেখলেই বলে পাকিস্তানি! তোমরা তাহলে কী? সেই প্রশ্ন ছুড়ে দেন মুখ্যমন্ত্রী”।

এ সবের পাশাপাশি ইউনিফর্ম সিভিল কোড নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আদিবাসীদের ধর্মের একটা কোড আছে। আপনি আপনার নিয়ম মতো বিয়ে করেন। হিন্দু, মুসলিমদের আলাদা কোড আছে। এখন বলছে ইউনিফর্ম সিভিল কোড করতে হবে। কে কোন পোশাক পরবে, কী খাবে তা ওরা ঠিক করে দেবে নাকি? এই প্রসঙ্গেই বিজেপিকে নিশানা করে মমতা বলেন, “বিজেপি শাসিত রাজ্যে আদিবাসীদের উপর সবচেয়ে বেশি অত্যাচার হয়। আমরা আদিবাসীদের উপর অত্যাচার হতে দেব না। আমরা আদিবাসীদের জন্য বিশেষ আইন করেছি। আমরা আদিবাসীদের জমি দখল করতে দেব না।“



Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...