Saturday, April 4, 2026

সাউথ পয়েন্ট স্কুলের আর্থিক অনিয়ম, ট্রাস্টি থেকে সরলেন কৃষ্ণ দামানি

Date:

Share post:

সাউথ পয়েন্ট স্কুল এবং সাউথ পয়েন্ট হাই স্কুলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে বেশ কয়েক মাস আগে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। এই ঘটনায় মূল অভিযুক্ত এবং সাউথ পয়েন্ট এডুকেশন সোসাইটির অন্যতম ট্রাস্টি কৃষ্ণ দামানিকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ ট্রাস্ট স্কুল এবং সমাজের স্বার্থে অন্যায় বন্ধ করার জন্য পুনর্গঠন করা হয়েছে।

ট্রাস্টি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রখ্যাত পদার্থবিজ্ঞানী এবং লেখক পার্থ ঘোষ, প্রাক্তন আমলা এবং কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান সুতীর্থ ভট্টাচার্য এবং এমপি বিড়লা গ্রুপের প্রদীপ টন্ডনকে। এমপি বিড়লা গ্রুপের আইনজীবী দেবাঞ্জন মন্ডল বলেন,এমপি বিড়লা গ্রুপ সাউথ পয়েন্টের ঐতিহ্য বজায় রেখে আরও উন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...