Monday, April 6, 2026

চলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? বড় ঘোষণা আলিপুরের

Date:

Share post:

বুধবার সকাল থেকে বৃষ্টির (Rain) দেখা না মিললেও আংশিক মেঘলা আকাশ। এদিকে বিগত কয়েকদিন বৃষ্টির কারণে তাপমাত্রায় সামান্য হেরফের হচ্ছে রাজ্যে। বিশেষ করে রাতের দিকে তাপমাত্রা (Temperature) কিছুটা কমছে। তবে চলতি সপ্তাহে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। আগামী চার-পাঁচ দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি আগামী পাঁচ দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে বলে খবর।

এদিন হাওয়া অফিস সূত্রে সাফ জানানো হয়েছে, বুধবার থেকে রাজ্য জুড়ে শুকনো আবহাওয়া থাকলেও পরের সপ্তাহ থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের কোনও জেলায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে শুধু দক্ষিণবঙ্গই নয় পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও দেখা মিলবে না বৃষ্টির। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলায় স্বস্তিদায়ক আবহাওয়া বজায় থাকবে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে এক ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

 

 

 

 

Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...