Friday, June 26, 2026

সিঙ্গুর-নন্দীগ্রামের তুলনা টেনে ভুল করবেন না! নাম না করে সন্দেশখালি নিয়ে তোপ মমতার

Date:

Share post:

সিঙ্গুর হল সিঙ্গুর, নন্দীগ্রাম হল নন্দীগ্রাম, এক এক জায়গার এক একটা জায়গার আলাদা আলাদা চেহারা। একটার সঙ্গে আর একটার তুলনা করে অশান্তি বাঁধিয়ে দিয়ে ভুল করবেন না। বুধবার, বাঁকুড়ায় পরিষেবা প্রদান মঞ্চ থেকে সন্দেশখালির (Sandeshkhali) নাম না করে বিরোধীদের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোথাও রক্ত ঝরুক আমি চাই না- বার্তা রাজ্যের প্রশাসনিক প্রধানের।

গত ৮ ফেব্রুয়ারি থেকে সন্দেশখালিতে দফায় দফায় অশান্তি ছড়িয়েছে। রাজ্য পুলিশ-প্রশাসন অত্যন্ত ধৈর্য্য সহকারে পরিস্থিতির মোকাবিলা করেছে। কিন্তু বাইরের বিশেষ ককে বিরোধীর উস্কানিতে গোলমাল থেমেও থামছে না। যাঁদের বিরুদ্ধে অভিযোগ তার মধ্যে অনেককেই গ্রেফতার করা হয়েছে। শাসকদলের অভিযুক্ত নেতাদের সাসপেন্ড বা পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সন্দেশখালিতে শান্তি ফিরতে দিচ্ছে না রাম-বাম কেউ। এরই মধ্যে কিছু মানুষ সন্দেশখালির (Sandeshkhali) সঙ্গে সিঙ্গুর-নন্দীগ্রামের জমি আন্দোলনের তুলনা টানছেন। এদিন মঞ্চ থেকে এর তীব্র বিরোধিতা করেন মমতা। তাঁর কথায়, “সিঙ্গুর হল সিঙ্গুর, নন্দীগ্রাম হল নন্দীগ্রাম, এক এক জায়গার এক একটা জায়গার আলাদা আলাদা চেহারা মনে রাখবেন, একটার সঙ্গে আর একটার তুলনা করে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে ভুল করবেন না। কোথাও রক্ত ঝরুক আমি চাই না। কোথাও অত্যাচার হোক চাই না।“

একই সঙ্গে বিরোধীদের তুলোধনা করে মমতা বলেন, “যারা যারা বড় কথা বলে বেড়াচ্ছে, খুলব ভান্ডার? ভান্ডারে কিন্তু অনেক কিছু জমা আছে। ভান্ডার যখন খুলব তখন বুঝতে পারবেন কোনটা ভুল কোনটা ঠিক।“

একই সঙ্গে তিনি যে কোনও অন্যায়কে প্রশ্রয় দেন না সেটাও স্পষ্ট করে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, “আমি জ্ঞানত কোনও ভুলকে প্রশ্রয় দিই না। অজান্তে কিছু হয়ে থাকলে সেটাও সমর্থন করি না। যখন জানতে পারি সবরকম সাহায্য করি।“



Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...