Monday, March 16, 2026

মুচলেখা দিয়ে সন্দেশখালিতে শুভেন্দু, রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের

Date:

Share post:

সন্দেশখালি যাওয়ার জেদ বজায় রাখতে শেষপর্যন্ত হাইকোর্টের নির্দেশে থানায় মুচলেখা দিয়ে ঢোকার নির্দেশ পেলেন শুভেন্দু অধিকারী। বিচারপতি কৌশিক চন্দের নির্দেশ অনুসারে বৃহস্পতিবার সন্দেশখালি যেতে পারবেন শুভেন্দু। তবে থানায় মুচলেখা দিয়ে তবেই হালদারপাড়া এলাকায় ঢুকতে পারবেন। সেই সঙ্গে কোনও রকম প্ররোচনামূলক কথা যাতে না বলেন, তা নিয়েও কড়া নির্দেশ দেয় আদালত।

এর আগে ৯ ফেব্রুয়ারি সন্দেশখালি যাওয়ার চেষ্টা করে পুলিশের বাধার মুখে পড়েন তিনি। ফের ১৪৪ ধারা ওঠার সেখানে গিয়ে পুলিশ কর্তাকে জাতিবিদ্বেষমূলক উক্তি করেন। আটকে যায় সন্দেশখালি ঢোকা। সোমবার জরুরি ভিত্তিতে মামলার শুনানির দাবি করেও হাইকোর্টে মুখ পোড়ে শুভেন্দুর। আবার বুধবার সন্দেশখালি যাওয়ার অনুমতি পেলেও মুচলেখার বেড়ায় আটকে যান।

আদালত বৃহস্পতিবার শুভেন্দুর সঙ্গে বিধায়ক শংকর ঘোষকেও সন্দেশখালি যাওয়ার অনুমতি দিয়েছে। সেই সঙ্গে শুভেন্দু এলাকায় যাওয়ায় যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় সেই মামলায় হলফনামা দাবি করেছে আদালত। মামলার পরবর্তী শুনানি সোমবার।

spot_img

Related articles

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...

হেমন্ত কী হবেন হিমন্ত-নিধনের অস্ত্র: অসমে অস্তিত্ব টিকিয়ে রাখতে ভিন্ন লড়াই কংগ্রেসের

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মুখ্যমন্ত্রীর আগ্রাসী নীতিতে চাপে অসম কংগ্রেস। একদিকে সাংসদ তথা অসম কংগ্রেস সভাপতি গৌরব গোগোইয়ের...

আলিপুরদুয়ারে আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদে পথে তৃণমূল

আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত একটি গ্রামে ৬১ বছরের এক আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক...

রাজ্য প্রশাসনে বড় রদবদল: ৭ আইএএস অফিসারের বদলির নির্দেশ নবান্নের

রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে ফের এক দফা রদবদল করল নবান্ন। শনিবার রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে...