Friday, April 3, 2026

আগামী ৭৫ দিন বন্ধ থাকবে কলকাতার এই গুরুত্বপূর্ণ ব্যস্ততম রাস্তা! কিন্তু কেন?

Date:

Share post:

আগামী ৭৫ দিন, অর্থাৎ প্রায় আড়াই মাস বন্ধ থাকবে কলকাতার (Kolkata) একটি গুরুত্বপূর্ণ রাস্তা। আগামিকাল, শুক্রবার বিকেল থেকে চিংড়িঘাটা উড়ালপুল (Chingrighata Flyover) থেকে সল্টলেক গামী যানচলাচল বন্ধ থাকছে টানা ৭৫ দিন। মেট্রো রেলের কাজের জন্য বন্ধ রাখা হচ্ছে ই এম বাইপাস সেক্টর ফাইভে যাওয়ার এই ব্যস্ততম রাস্তা।

গড়িয়া থেকে এয়ারপোর্ট ভায়া রাজারহাট যোগ হচ্ছে মেট্রো রেল দিয়ে। ওই লাইনে ইতিমধ্যেই রুবি পর্যন্ত মহড়া হয়ে গিয়েছে। এবার তৈরি হচ্ছে বাকিটা। চিংড়িঘাটায় তৈরি হচ্ছে স্টেশন। চিংড়িঘাটা উড়ালপুল থেকে সল্টলেকের দিকে বেঁকেই ফ্লাইওভার যেখানে শেষ হচ্ছে সেখানেই কাজ চলছে মেট্রো স্টেশনের জন্য। ফলে এই আড়াই মাস বিকল্প রাস্তা দিয়েই যান চলাচল করতে হবে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...