Tuesday, June 23, 2026

বিজেপি জিতলে গ্যাসের দাম হবে ২০০০! মূল্যবৃদ্ধি নিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ মমতার

Date:

Share post:

কেন্দ্রে মোদি সরকারের আমলে মূল্যবৃদ্ধি চরম সীমায় পৌঁছেছে। পেট্রো পণ্যের দাম আকাশ ছোঁয়া। ফের ক্ষমতায় এলে রান্নার গ্যাসের দাম ২হাজার টাকা হবে। বৃহস্পতিবার, ঝাড়গ্রামের সভা থেকে এই আশঙ্কার কথা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশাসনিক সভা থেকেও কেন্দ্রের BJP সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা৷ গ্যাসের দাম থেকে শুরু করে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন তিনি।

কেন্দ্রকে আক্রমণ করে মমতা বলেন, “নির্বাচন এলে দিল্লির বাবুরা বড়-বড় কথা বলে। কিছু গরির লোককে লুকিয়ে-লুকিয়ে উজালা দিচ্ছে আবার। এ বার আবার যদি ওরা জিতে যায় গ্যাসের দাম ১৫০০ টাকা থেকে ২ হাজার টাকা করে দেবে। আবার সেই ঘুঁটে দিতে হবে। আমাদের বাংলাকে ওরা ভালবাসে না। ওরা আদিবাসীদের ভালবাসে না।“

এ দিনের সভা থেকে নাগরিকত্ব নিয়েও বিজেপি সরকারকে আক্রমণ করেন বাংলা মুখ্যমন্ত্রী। প্রশ্ন তোলেন, “আধার কার্ড কেন কেড়ে নেওয়া হল? আধার কার্ড কেড়ে নেওয়া হলে আমরা পাল্টা দেব৷ আমরা কারোর থেকে অধিকার কেড়ে নিতে দেব না। নির্বাচন এলেই এরা বলে CAA করবে। বিজেপি হয়ে থাকতে হবে। এইগুলো সব ছলনা মনে রাখবেন। NRC-র নাম করে ডিটেনশন ক্যাম্প করে মানুষকে তাড়িতে দেবে। আমরা মানুষকে তাড়াতে দেব না।“

বলেন, “ঝাড়গ্রামের জন্য অনেক কাজ হয়েছে। আর্চারিতে এখানে খুব ভাল করেছে। আমার বিশ্বাস এক দিন তারা অলিম্পিক জয় করবে। আদিবাসী উন্নয়ন দফতর নতুন করে তৈরি করেছি। ঝাড়গ্রাম, কালিম্পং আরও ২টো নতুন করে আদিবাসী ভবন হবে। আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, এটা আইন করা হয়েছে।“

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...