Thursday, May 14, 2026

দুর্ঘটনার দায় এড়াতে পারে না রেল, ঝাড়খণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ঝাড়খণ্ডের জামতাড়ায় রেল দুর্ঘটনার (Jharkhand Rail Accident) খবরে দুঃখ প্রকাশ করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার রাতে ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি রেলকে আরও দায়বদ্ধ হওয়ার অনুরোধ করেন মমতা। এক্স হ্যান্ডেলের মুখ্যমন্ত্রী (CM) লেখেন, ‘আরও একটি রেল দুর্ঘটনার খবর শুনে অত্যন্ত দুঃখিত। আমাদের সীমান্তের কাছেই ঝাড়খণ্ডের জামতাড়ায় দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।’ পাশাপাশি এই ধরনের ত্রুটি যাতে এড়ানো যায় সে ব্যাপারেও রেলের দৃষ্টি আকর্ষণ করেন মমতা।

রেল দুর্ঘটনার খবর নতুন নয়। কিছুদিন অন্তর হয় ট্রেনে অগ্নিকাণ্ড, তা না হলে দুর্ঘটনার খবর শিরোনামে চলে আসে। যাত্রী পরিষেবায় ভারতীয় রেল (Indian Railways) যে কতটা উদাসীন তা এই ধরণের ঘটনা থেকেই বারবার স্পষ্ট হয়েছে। বুধবার ঝাড়খণ্ডের জামতাড়ায় কালাঝারিয়া রেল স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় দুইজনের। আহত হয়েছেন আরও ১২ জন বলে জানা যাচ্ছে। এর আগেও বাংলার মুখ্যমন্ত্রী বারবার রেল পরিষেবার দিকে আঙ্গুল তুলেছেন এবং মানুষের নিরাপত্তার বিষয়ে আরও সতর্ক থাকার অনুরোধ করেছেন। কিন্তু যত সময় যাচ্ছে বিজেপি সরকার পরিচালিত ভারতীয় রেলে যাত্রী পরিষেবা যেমন তলানিতে থেকেছে ঠিক তেমনই মানুষের জীবন নিয়ে ছেলেখেলা চলছে। দুর্ঘটনা এড়াতে রেলকে আরও সতর্ক থাকার অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।এই ঘটনা নিয়ে গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডেলে পোস্ট করে দুঃখপ্রকাশ করেছেন। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছে বলে রেলের তরফে বলা হয়েছে।

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...