Wednesday, June 24, 2026

মধ্যপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত কমপক্ষে ১৪

Date:

Share post:

মধ্যপ্রদেশে (Madhyapradesh) ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত্যু হল ১৪ জনের। আহত প্রায় ২১ জন। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে দিনদোরি এলাকার বাজগড় ঘাটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই উল্টে যায় যাত্রীবোঝাই একটি পিকআপ ভ্যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৪ জনের। মৃতদের মধ্যে ৬ জন পুরুষ এবং ৮ জন মহিলা রয়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল।

আহতদের তড়িঘড়ি উদ্ধার করে শাহপুরা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। এলাকাবাসীদের দাবি, এদিন ভোরবেলায় প্রবল বেগে ছুটছিল যাত্রীবোঝাই ওই পিকআপ ভ্যানটি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। উল্টে যায় ট্রাকটি। ছিটকে পড়েন যাত্রীরা। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।, মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকার আর্থিক সহায়তার কথাও ঘোষণা করেছেন তিনি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...