Tuesday, June 23, 2026

একাধিক ধারায় মামলা, সন্দেশখালি কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের ১০দিনের পুলিশ হেফাজত

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানার বামনপুকুর এলাকা থেকে গত রাতে গ্রেফতার করা হয় সন্দেশখালি কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে। এরপর বৃহস্পতিবার কাকভোরেই তাকে সোজা নিয়ে আসা হয় বসিরহাট মহকুমা আদালতের। কোর্টের কার্যক্রম শুরু হওয়ার আগে লকআপে রাখা হয় তাকে। সকাল সোয়া দশটা নাগাদ পুলিশি ঘেরাটোপে শাহজাহানকে এজলাসে নিয়ে আসা হয়। সাদা কুর্তা, পাজামা, জওহর কোট, পায়ে সাদা স্নিকার্স পরিহিত শাহজাহান একটি শব্দও উচ্চারণ করেননি।

বসিরহাট মহকুমা আদালতে শাহজাহানকে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে চায় পুলিশ। তবে বিচারক আপাতত ১০ দিন পুলিশ হেফাজত দেন। বৃহস্পতিবার সকালে শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে মিনাখাঁ থানার পুলিশ। শেখ শাহজাহানের বিরুদ্ধে ১৪৭/১৪৮/১৪৯/৩৪১/১৮৬/৩৫৩/৩২৩/৪২৭/৩৭০/৫০৬ ও ৩৪ ধারায় মামলা দায়ের হয়েছে। ন্যাজাট থানায় মোট ১১টি ধারায় মামলার রুজু করে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় পুলিশ।

আদালত থেকে বের করে শাহজাহানকে কোথায় নিয়ে যাওয়া হবে তা নিয়ে চূড়ান্ত গোপনীয়তা অবলম্বন করে পুলিশ।

আরও পড়ুন – সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক ঘোষণা অভিনেত্রীর!

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...