Wednesday, June 24, 2026

ভোট বড় বালাই! দুদিনের সফরে শুক্রবার বঙ্গে আসছেন মোদি

Date:

Share post:

ভোট বড় বালাই! আনুষ্ঠানিক ভোট ঘোষণার বহু আগেই ভোটের দামামা বাজিয়ে দিয়ে রাজ্যে লাগাতার সফর শুরু করছেন প্রধানমন্ত্রী। নতুন মাসের শুরুতেই রাজ্যের একাধিক জেলায় লাগাতার সভা করবেন নরেন্দ্র মোদি। সরকারি অনুষ্ঠানের কথা বলা হলেও কর্মসূচির সঙ্গে রাজনৈতিক সভা করারও কর্মসূচি রয়েছে মোদির। সরকারি অনুষ্ঠানের মোড়কে আসলে বিজেপির পোস্টার বয় আসলে ভোটের প্রচার শুরু করে দিচ্ছেন বলে রাজনৈতিক মহলের অভিমত। ২০১৯ এর লোকসভা ভোটের আগে একই রকম ভাবে বাংলায় ঘাঁটি গেড়ে পড়েছিলেন মোদি শাহরা। ৪২ এ ৪২ এর দাবিও করেছিলেন। কিন্তু কার্যক্ষেত্রে শূন্য হাতেই ফিরিতে হয়েছিল তাদের। এবারও জনমানসের গতিপ্রকৃতি একই ইঙ্গিত দিচ্ছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুদিনের সফরে রাজ্যে আসছেন মোদি। এদিন ঝাড়খন্ডের সিন্দ্রি থেকে ধানবাদ হয়ে হেলিকপ্টারে তিনি হুগলির আরামবাগে পৌঁছাবেন দুপুরে। সেখানে রেল, বন্দর, তেল পাইপলাইন, এলপিজি সরবরাহ, জল শোধন সহ মোট ৭২০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এরপরে আরামবাগে এক রাজনৈতিক জনসভাতেও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠান শেষে হেলিকপ্টারে কলকাতার উদ্দ্যেশে রওনা দেবেন তিনি। কাল কলকাতা রাজভবনেই রাত্রিবাস করার কথা প্রধানমন্ত্রীর। পরের দিন নদীয়ার কৃষ্ণনগরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কর্মসূচি রয়েছে তাঁর। কৃষ্ণনগরের সভা শেষে হেলিকপ্টারে পানাগড় বিমানবন্দর গিয়ে সেখান থেকেই বিহারের গয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন- উচ্চ মাধ্যমিকের মোবাইল-কাণ্ডে দায়ী ‘অ.সাধু’ শিক্ষাকর্মীরা! ২০২৫-এর পরীক্ষার দিন ঘোষণা করে জানালেন শিক্ষামন্ত্রী

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...