Sunday, April 12, 2026

“ইডি কেন পারল না?” শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে প্রশ্ন এডিজি সুপ্রতিম সরকারের

Date:

Share post:

ইডি যা পারেনি রাজ্য পুলিশ তা করে দেখালো। সন্দেশখালি কাণ্ডে অনেক টালবাহানার পর অবশেষে ৫৬ দিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্ত শাহজাহান শেখ। মিনাখাঁ থেকে তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। শাহজাহানের গ্রেফতারির পর বৃহস্পতিবার সকাল ৯ টায় মিনাখাঁ থানায় সাংবাদিক বৈঠক করলেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার।

এডিজি জানান, মিনাখাঁ থানার বামনপুকুর থেকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে শাহজাহানকে। গ্রেফতারে আইনি বাধা ছিল, গ্রেফতারে আইনি বাধ্যবাধকতা ছিল। পাশাপাশি সুপ্রতিম সরকার প্রশ্ন তোলেন, ইডি গ্রেফতার করল না কেন? তাদের তো কোনও বাধা ছিল না!কোথায় লুকিয়েছিল শাহজাহান? এই প্রশ্নের উত্তরে সুপ্রতিম সরকার বললেন, “তদন্তের স্বার্থে আমরা এই বিষয়টি জানাতে চাইছি না। যা বলার আদালতকে বলব।”সন্দেশখালিতে যাঁরা আসছেন, বিশেষ করে জনপ্রতিনিধি তাঁদের আরও দায়িত্বশীল হওয়ার আর্জি জানান সুপ্রতিম সরকার। তাঁর ইঙ্গিত ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে। এডিজি বলেন, এমন কিছু করবেন না, যাতে এলাকায় বিভেদ সৃষ্টি হয়। ধর্ম, জাতি নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করা থেকে তাঁরা যেন বিরত থাকেন। এমন কিছু জনপ্রতিনিধি এমন কিছু মন্তব্য করেছেন, যা দুর্ভাগ্যজনক। পুলিশ নিজেদের কর্তব্য পালন করছে।


Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...