Saturday, May 23, 2026

পুলিশের জালে শাহজাহান, এবার শুভেন্দু-মিঠুনকে গ্রেফতারের দাবি জানালেন কুণাল

Date:

Share post:

সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে বাধা নেই রাজ্য পুলিশের, এমন রায় দেওয়ার পরই গত সোমবারই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, সাত দিনের মধ্যে শাহাজাহানকে গ্রেফতার করতে পারে পুলিশ। বৃহস্পতিবার গ্রেফতারির পর কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, আদালতের বাধা ছিল, পুলিশ কাজ করতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সৌজন্যেই বাধা সরিয়েছে আদালত। পুলিশ যা করার করেছে।

কিন্তু এখানেই থেমে যাননি কুণাল। পুলিশের জালে শাহজাহান ধরা দেওয়ার পরই শুভেন্দু অধিকার, মিঠুন চক্রব্তীকে গ্রেফতারের দাবি জানালেন কুণাল ঘোষ। তাঁর কথায়, আদালতের বাধা উঠতেই শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ তাদের কর্তব্য করেছে। এবার ইডি-সিবিআই নারদা মামলায় গ্রেফতার করুক শুভেন্দু অধিকারীকে। অ্যালকেমিস্ট-এর নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে ইডি। সেক্ষেত্রে চিটফান্ড সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর মিঠুন চক্রবর্তীকেও গ্রেফতারের দাবি তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। সাক্ষী মালিকদের উপর অসভ্যতামি করেছে বিজেপি সাংসদ ব্রিজভূষণ, তাঁকেও গ্রেফতার করুক পুলিশ, দাবি কুণালের।

সম্প্রতি কলকাতায় এসে বড় বড় কথা বলে গিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শেখ শাহজাহান গ্রেফতারের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকেও নিশানা করেন কুণাল ঘোষ। তিনি বলেন, “দেশের ব্যাঙ্ক থেকে টাকা লুঠ করে যারা বিদেশে পালিয়েছে, সেই ব্যাঙ্ক লুটেরারা কবে গ্রেফতার হবে? রাজ্য পুলিশ নিজেদের কাজ করেছে। এবার দেখতে চাই ইডি-সিবিআই কী করে।”

গত ৫ জানুয়ারি রেশন বণ্টন মামলায় শেখ শাহজাহানের সরবেরিয়ার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়ে ইডি আধিকারিকরা। ইডির উপরে হামলার ঘটনার ৫৬ দিনের মাথায় রাজ্য পুলিশ গ্রেফতার করল সন্দেশখালির বেতাজ বাদশাকে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার কাকভোরে মিনাখাঁ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর পুলিশ শাহজাহানকে বসিররহাট আদালতে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত কোর্ট লক আপে রাখা হয়েছে শেখ শাহজাহানকে। আদালতের কার্যক্রম শুরু হলেই পুলিশ দুপুর ১২টার মধ্যে তাকে কোর্ট-এ তুলবে এবং নিজেদের হেফাজতে চাইবে।

গতকাল, বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় শেখ শাহাজাহানকে ধরতে পারে ইডি, সিবিআই কিংবা রাজ্য পুলিশ। তার পরেই সন্দেশখালি ঘটনার ৫৬ দিনের মাথায় পুলিশের জালে শেখ শাহজাহান।


Related articles

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...

যুদ্ধ পরিস্থিতি নয়, ২০১৪ থেকে কেন তেলের দাম বাড়ল: প্রশ্ন তৃণমূলের

১০ দিনে তৃতীয়বার বাড়ল জ্বালানি তেলের দাম। মধ্যবিত্ত ইতিমধ্যেই দ্রব্যমূল্য বৃদ্ধির (price rise) সমস্যায় জেরবার। এই পরিস্থিতিতে যুদ্ধের...

IPL: করমর্দন বিতর্কে কোহলি, গড়লেন টি২০-তে নয়া রেকর্ড

আইপিএলে(IPL) ফের করমর্দন বিতর্কে বিরাট কোহলি(Virat Kohli)। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে ট্রাভিস হেডের সঙ্গে করমর্দন না করে বিতর্কে জড়ালেন...