Saturday, June 13, 2026

সন্দেশখালি কাণ্ডের ৫৬ দিনের মাথায় গ্রেফতার শেখ শাহজাহান

Date:

Share post:

অবশেষে গ্রেফতার সন্দেশখালি কাণ্ডের ”মাস্টার মাইন্ড” শেখ শাহজাহান। ইডির উপরে হামলার ঘটনার ৫৬ দিনের মাথায় রাজ্য পুলিশ গ্রেফতার করল সন্দেশখালির বেতাজ বাদশাকে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার কাকভোরে মিনাখাঁ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর পুলিশ শাহজাহানকে বসিররহাট আদালতে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত কোর্ট লক আপে রাখা হয়েছে শেখ শাহজাহানকে। আদালতের কার্যক্রম শুরু হলেই পুলিশ দুপুর ১২টার মধ্যে তাকে কোর্ট-এ তুলবে এবং নিজেদের হেফাজতে চাইবে।

গতকাল, বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় শেখ শাহাজাহানকে ধরতে পারে ইডি, সিবিআই কিংবা রাজ্য পুলিশ। তার পরেই সন্দেশখালি ঘটনার ৫৬ দিনের মাথায় পুলিশের জালে শেখ শাহজাহান।

গত সোমবারই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, সাত দিনের মধ্যে শাহাজাহানকে গ্রেফতার করতে পারে পুলিশ। এদিন গ্রেফতারির পর কুণাল ঘোষ বলেন, আদালতের বাধা ছিল, পুলিশ কাজ করতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যেই বাধা সরিয়েছে আদালত। পুলিশ যা করার করেছে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...