Saturday, June 13, 2026

BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা না শোনার শাস্তি পেলেন দুই ক্রিকেটার। বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হল ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়রকে। তাঁদের যে বাদ দেওয়া হতে পারে, সেটা আগেই জানা গিয়েছিল। বুধবার সরকারি ভাবে জানিয়ে দিল বোর্ড।

২) ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তিতে রয়েছেন ৩০ জন ক্রিকেটার। সেই তালিকায় বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ক্রিকেটার যেমন রয়েছেন, তেমনই রয়েছেন যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিংরা।

 

৩) রঞ্জিট্রফির সেমিফাইনালে উঠেছে মুম্বই, বিদর্ভ, মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ু। এই চার দলের মধ্যে লড়াই দেশের সেরা ক্রিকেট দল হয়ে ওঠার। সেই লড়াই কোন কোন মাঠে হবে জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। নাগপুরে হবে বিদর্ভ বনাম মধ্যপ্রদেশ ম্যাচ। ঘরের মাঠে খেলবে মুম্বইও। তামিলনাড়ুর বিরুদ্ধে খেলবে তারা।

৪) আগামিকাল আইএসএলের ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। শেষ ম্যাচে তারা চেন্নাইয়ান এফসিকে হারালেও বৃহস্পতিবারের ম্যাচে জোড়া ধাক্কার সামনে লাল-হলুদ। কার্ড সমস্যায় ডাগআউটে থাকবেন না কোচ কার্লেস কুয়াদ্রাত। তেমনই রক্ষণে থাকছেন না হিজাজি মাহের।

৫) কয়েকদিন আগে স্ত্রী অঞ্জলি এবং কন্যা সারাকে নিয়ে জম্মু-কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন সচিন তেন্ডুলকর। সেখান থেকে নানা মেজাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সচিন। কাশ্মীর নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন তিনি। এবার সচিনের কাশ্মীর সফরের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন – ধরমশালা টেস্টেও অনিশ্চিত রাহুল, চিকিৎসার জন্য পাড়ি বিদেশে

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...