Friday, April 3, 2026

ইডি পারেনি, শাহজাহানের গ্রেফতারির পর রাজ্য পুলিশকে ধন্যবাদ সন্দেশখালিবাসীর

Date:

Share post:

ইডি যা পারেনি রাজ্য পুলিশ তা করে দেখালো। সন্দেশখালি কাণ্ডে অনেক টালবাহানার পর অবশেষে ৫৬ দিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্ত শাহজাহান শেখ। মিনাখাঁ থেকে তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। এদিন বসিরহাট আদালতে তোলা হলে শাহজাহানকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে নিরাপত্তাজনিত কারণে মিনাখা বা নাজ্যাট থানা নয়, সন্দেশখালির বেতাজ বাদশাকে নিয়ে আসা হয় কলকাতার ভবানী ভবনে।

শাহজাহানের গ্রেফতারির পর বৃহস্পতিবার সকালে মিনাখাঁ থানায় সাংবাদিক বৈঠক করলেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। এডিজি জানান, মিনাখাঁ থানার বামনপুকুর থেকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে শাহজাহানকে। গ্রেফতারে আইনি বাধা ছিল, গ্রেফতারে আইনি বাধ্যবাধকতা ছিল। পাশাপাশি সুপ্রতিম সরকার প্রশ্ন তোলেন, ইডি গ্রেফতার করল না কেন? তাদের তো কোনও বাধা ছিল না!

এদিকে শাহজাহানের গ্রেফতারির খবর আসতেই উৎসবের মেজাজ সন্দেশখালিতে। গ্রামের মহিলারা একে অপরকে মিষ্টি মুখ করান। আবির মাখান। ফাটানো হয় বাজি। স্থানীয়রা বলছেন, “ইডি পারেনি। স্থানীয় পুলিশ গ্রেফতার করেছে শাহজাহানকে। পুলিশকে ধন্যবাদ। এবার শান্তি পাব মনে হচ্ছে। নির্ভয়ে বাস করতে পারব। অর্ধেক রাত জেগে থাকতে হবে না। বাড়ি থেকে কেউ তুলে নিয়ে যাবে না। শেখ শাহাজাহান শাস্তি পাক, এটাই চাই।”

আরও পড়ুন- দুর্ঘটনার দায় এড়াতে পারে না রেল, ঝাড়খণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...