Saturday, April 4, 2026

কেন্দ্রের খামখেয়ালিপনায় শিকেয় শিক্ষা! কেন্দ্রীয় বাহিনীর জন্য বন্ধ স্কুল, ক্ষু.ব্ধ শিক্ষক মহল

Date:

Share post:

কেন্দ্রের যত নিপীড়ন বাংলায়! ভোটের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই রাজ্য আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। আর এর জেরেই বন্ধ করা হচ্ছে শহরের বেশ কিছু স্কুল (School)। কেন্দ্রীয় সরকারের এই খামখেয়ালিপনার জেরে ক্ষতি হচ্ছে পড়ুয়াদেরই। এরমধ্যে রয়েছে শহরের অন্যতম নামজাদা স্কুল বেথুন (Bethune Collegiate School)। এই স্কুলে শনিবার থেকে আসছে কেন্দ্রীয় বাহিনী। সিদ্ধান্তে ক্ষুব্ধ স্কুল কর্তৃপক্ষ। কীভাবে পড়ুয়াদের এনে ক্লাস করানো সম্ভব হবে তাই নিয়ে চিন্তার ভাঁজ পরেছে স্কুল (School) কর্তৃপক্ষের কপালে।

বেথুনের প্রধান শিক্ষিকা শর্বরী ভট্টাচার্য জানান, “আমরা শিক্ষা দফতরকে চিঠি দিয়েছি ইতিমধ্যেই। কেন্দ্রীয় বাহিনী আসার জন্য পড়ুয়াদের ক্ষতি হচ্ছে। পঠন পাঠন ব্যাহত হচ্ছে। তবে আমরা চেষ্টা করবো পর্যায়ক্রমে যাতে সব শ্রেণির পড়ুয়াদের ঘুরিয়ে ফিরিয়ে স্কুলে আনা যায় সেই বিষয়টি দেখার।”

পাশাপাশি প্রধান শিক্ষিকা জানান, একাদশ শ্রেণির পরীক্ষা রয়েছে শনিবার। সেটি সুষ্ঠু ভাবে নেওয়া হবে। এছাড়াও ক্লাস করানোর ক্ষেত্রে নবম ও দশম শ্রেণিকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই ছুটির বিষয়টি অভিভাবকদের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।

বাংলার বিজেপি নেতারা দিল্লিতে গিয়ে রাজ্যের বদনাম করে আসছেন। এর জেরে জম্মু-কাশ্মীরের থেকেও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে পশ্চিমবঙ্গে। লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই এসে পৌঁছাচ্ছে আধা সামরিক বাহিনী জওয়ানরা। আর তাদের থাকার ব্যবস্থা করতেই পঠনপাঠন শিকেয় তোলার বন্দোবস্ত করেছে কেন্দ্রের মোদি সরকার। এতে অত্যন্ত ক্ষুব্ধ শিক্ষক মহল।

আরও পড়ুন- ডো.পিং-এর অভিযোগে নি.র্বাসিত ফ্রান্সের ফুটবলার পল পোগবা

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...