Friday, April 3, 2026

ঈশান কিষাণ-শ্রেয়স আইয়রদের পাশে দাঁড়ালেন শাস্ত্রী, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিশেষ বার্তা

Date:

Share post:

ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে ক্রিকেটার ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়রকে। অবাধ্যতার শাস্তিস্বরূপ বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন দুই ক্রিকেটার। গতকালই পেশ করা হয়েছে এই বার্ষিক চুক্তির তালিকা। সেখানে ৩০ জনের তালিকায় নেই ঈশান-শ্রেয়াস। আর এবার এই দুই ক্রিকেটারের পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচের মতে, জোরালো কামব্যাক করবে এই দুই প্রতিভাবান ক্রিকেটার।

এই নিয়ে শাস্ত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ক্রিকেটের ক্ষেত্রে আসল হল স্পিরিট। একজন ক্রিকেটারের কামব্যাকেই তা ধরা পড়ে। দুজনকে বলছি, সমস্ত প্রতিকূলতার মোকাবিলা করো। আরো পরিশ্রমী হও। বিষাদে ভেঙে পড়ো না। আরো বড় ভাবে কামব্যাক করো। আমার দৃঢ় বিশ্বাস, রাজ করবে তোমরাই।“

বুধবারই বার্ষিক চুক্তি তালিকা প্রকাশ করেছে ভারতীয় বোর্ড। সেখানে বলা হয়েছে যে, দুই ক্রিকেটার ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ারকে বার্ষিক চুক্তিতে রাখা হয়নি। গত কয়েক মাস ধরে দুই ক্রিকেটারের মানসিকতা, আচরণে বিরক্ত জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়, জাতীয় নির্বাচকেরা এবং বোর্ড কর্তারা। একাধিক বার বিভিন্ন ভাবে সতর্ক করা হয় তাঁদের। তাতেও দু’জনের মধ্যে কোনও হেলদোল দেখা যায়নি। ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতের পরেও রঞ্জিট্রফিতে খেলতে দেখা যায়নি কাউকে। শেষ পর্যন্ত তাঁদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয় বিসিসিআই।

আরও পড়ুন- পঞ্চম টেস্টের আগে ধাক্কা ভারতীয় শিবিরে, চোট সারাতে লন্ডনে কেএল রাহুল

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...