Saturday, April 4, 2026

ক্যামেরার চার্জ শেষ হয়ে যাওয়ার অপরাধ! রাগে যুবককে গুলি করে খুন বিহারে

Date:

Share post:

জামতাড়ার (Jamtara) রেল দুর্ঘটনার (Rail Accident) ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। এমন আবহে ফের শুটআউটের (Shootout) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নীতীশ (Nitish Kumar) গড় বিহারে (Bihar)। দিন কয়েক আগেই পালটি খেয়ে বিজেপির হাত ধরে নতুন সরকার গঠন করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আর রাজনৈতিক পালাবদল ঘটতেই একের পর এক ভয়াবহ ঘটনার সাক্ষী থাকছে বিহারবাসী। সূত্রের খবর, বিহারের দ্বারভাঙ্গা জেলায় (Darbhanga District) এক জন্মদিনের (Birthday Party) পার্টিতে ক্যামেরাম্যানকে গুলি করে হত্যার অভিযোগ উঠল। মৃতের নাম সুশীল সাহানি। অভিযোগ বৃহস্পতিবার রাতে জন্মদিনের অনুষ্ঠানের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ভুল করেছিলেন ওই যুবক। আর সেই অপরাধেই ফটোগ্রাফারকে লক্ষ্য করে চলে গুলি। দ্বারভাঙ্গার বাহেরি থানার অন্তর্গত মাখানা গ্রামের দুর্ঘটনায় ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে।

এদিকে গুলি লাগার পরই গুরুতর আহত অবস্থায় সুশীলকে দ্বারভাঙ্গা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন সুশীল কুমারের মুখে গুলি লাগে। এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত রাকেশ সাহানি-সহ তাঁর গোটা পরিবার। সূত্রের খবর, এই রাকেশের বাড়িতেই তাঁর মেয়ের জন্মদিনের অনুষ্ঠানের ছবি তোলার জন্য ডেকে আনা হয়েছিল ক্যামেরাম্যান সুশীলকে। কিন্তু তিনি বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দী করার সময় আচমকাই তাঁর ক্যামেরার চার্জ শেষ হয়ে যায়। আর সেই রাগেই নাকি তাঁর মুখ তাক করে গুলি করে খুন করে রাকেশ।

যদিও পরে অভিযুক্তই তাঁর দলবল নিয়ে সুশীলকে হাসপাতালে নিয়ে গেলেও ধরা পড়ে যাওয়ার ভয়ে তাঁকে হাস্পাতালের গেটে ফেলে রেখেই চম্পট দেয়। এরপর হাসপাতালের চিকিৎসকরা তাঁকে উদ্ধার করে চিকিৎসা শুরু করেন। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...