Tuesday, June 23, 2026

দিনদুপুরে রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ! বাড়ছে আহতের সংখ্যা, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

দুপুরের ব্যস্ততম সময় আচমকাই বিস্ফোরণ (Blast) বেঙ্গালুরুর (Bengaluru) রামেশ্বরম ক্যাফেতে (Rameshwaram Cafe)। বিস্ফোরণে কমপক্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাঁদের ইতিমধ্যে হাসপাতালে (Hospital) ভর্তি করানো হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, এদিন রামেশ্বরম ক্যাফের হোয়াইটফিল্ড শাখায় বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কী কারণে বিস্ফোরণ তা এখনও জানা যায়নি। পাশাপাশি বিস্ফোরণের নেপথ্য কোনও সন্ত্রাসবাদী যোগ রয়েছে কী না তা খতিয়ে দেখছে বেঙ্গালুরু পুলিশ (Bengaluru Police)। আহতদের মধ্যে তিন জন ক্যাফের কর্মী ও দুই ক্রেতা রয়েছেন বলে খবর।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুর ১টা নাগাদ ক্যাফেতে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়। এদিকে বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন হোয়াইটফিল্ড এলাকার ডেপুটি পুলিশ কমিশনার। বেঙ্গালুরুর অন্যতম জনপ্রিয় এই ক্যাফেটি। প্রতিদিনই এখানে বহু গ্রাহক ভিড় করেন, ভিড় জমাতে দেখা যায় প্রচুর সেলিব্রিটিদের। ইতিমধ্যেই এলাকায় পৌঁছেছে ফরেন্সিক টিম।

এদিকে দুর্ঘটনা প্রসঙ্গে হোয়াইটফিল্ড দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, ‘রামেশ্বরম ক্যাফেতে একটি বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছন দমকল কর্মীরা। কী কারণে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশ বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত করেনি।

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...