Saturday, March 14, 2026

ঢাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত কমপক্ষে ৪৩

Date:

Share post:

বিধ্বংসী অগ্নিকাণ্ড (Massive Fire) বাংলাদেশের ঢাকার (Dhaka) একটি বহুতলে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৩ জনের। জখম হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ এবং শেখ হাসিনা নেশানাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি বহুতলের প্রথম ও দ্বিতীয় তলে আগুন লাগার পর দ্রুত গোটা বহুতলটিতেই তা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌছয় দমকলের ১৩টি ইঞ্জিন। আগুন লাগার খবরে আতঙ্কে অনেকেই বাড়িটির ছাদে আশ্রয় নেয়। কেউ কেউ আবার উপর থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করেন। শুরু হয় উদ্ধারকার্য। ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তবে ঠিক কীভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। তদন্ত চলছে।

দমকলের এক জানিয়েছেন, একটি বিরিয়ানির দোকানে প্রথম আগুনটি লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে যায়। বহুতলটির ভিতর থেকে মোট ৭৫ জনকে জীবিত অবস্থায় বাইরে বার করে আনা গিয়েছে। এদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার সকাল থেকে ফের উদ্ধারকাজ শুরু হয়েছে। তিনি আরও জানান, বাড়িটিতে বেশ কয়েকটি রেস্তোরাঁ ছিল। সেগুলিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটি আরও বাড়তেও পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...