Friday, April 3, 2026

মাসের প্রথম দিনেই ধাক্কা! লোকসভা ভোটের আগে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

Date:

Share post:

সামনেই লোকসভা ভোট (Loksabha Elction)। তার আগেই ফের রান্নার গ্যাসের (LPG Cylinder) দাম বাড়িয়ে সাধারণ মানুষের উপর চাপ বাড়াল কেন্দ্রের মোদি সরকার (Modi Govt)। শুক্রবার ১ মার্চ থেকেই নয়া দাম কার্যকর করা হয়েছে। এখন থেকে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার পিছু ২৪ টাকা করে দাম বাড়ানো হয়েছে। এবার থেকে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১৯১১ টাকা। গত মাসেই দাম বেড়েছিল ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের। সিলিন্ডার পিছু ১৪ টাকা করে দাম বাড়ানো হয়েছিল। আর মার্চ (March) মাসে তা এক ধাপে ১০ টাকা বাড়ল। শুক্রবার মধ্যরাত থেকেই কলকাতায় ১৯ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ২৪ টাকা করে বেড়ে ১৯১১ টাকা হয়েছে।

তবে শুধু কলকাতাই নয়, দেশের অন্যান্য শহরেও বেড়েছে এই গ্যাসের দাম। বিভিন্ন শহরে মূল্য বৃদ্ধির হার বিভিন্ন রকম। ইন্ডিয়ান অয়েলের তথ্য অনুযায়ী, দিল্লিতে গ্যাসের দাম বেড়ে ১,৭৯৫ টাকা। মুম্বাইয়ে ভর্তুকিহীন ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৭৪৯ টাকায় ঠেকেছে। আর চেন্নাইয়ে সিলিন্ডারের দাম পড়ছে ১৯৬০.৫ টাকা।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...