Tuesday, April 7, 2026

ফরাসি সাহিত্যের বাংলা তর্জমা, রোম্যাঁ রোলাঁ পুরস্কারে ভূষিত বাঙালি

Date:

Share post:

বিদেশি সাহিত্যের বাংলা সংস্করণ নতুন ঘটনা নয়। তবে প্রেমের দেশের সাহিত্য ভাণ্ডারের বাংলা তর্জমা নিঃসন্দেহে একটা আলাদা মাত্রা রাখা। তবে এ গল্প ভালবাসার নয় বরং জর্জিয়ায় ক্লান্ত বিধ্বস্ত স্টালিনের জীবনের শেষ পর্বের কিছু টানাপড়েন নিয়ে। ফরাসি দেশের সেই সৃষ্টির বাংলা রূপান্তরের ঘটনায় বাঙালির জয়জয়কার। জঁ-দানিয়েল বালতাসার উপন্যাস ‘ল্য ডিভা দ্য স্টালিন’-এর ভাষান্তর ‘স্তালিনের ডিভান’-এর জন্য এ বারের রোম্যাঁ রোলাঁ পুরস্কারে ভূষিত হয়েছেন পঙ্কজকুমার চট্টোপাধ্যায় (Pankaj Kumar Chatterjee)।

ইংরেজি-সহ বিভিন্ন ভারতীয় ভাষায় ফরাসি সাহিত্য তর্জমার জন্য ২০১৭ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। আর সেখানেও বাঙালি নিজের নাম প্রতিষ্ঠিত করেছে। ২০২২ সালে কামেল দাউদের ম্যোরসো, কঁত্র-অঁকেত বইটির বাংলা তর্জমা করে রোম্যাঁ রোলাঁ পুরস্কার পেয়েছিলেন তৃণাঞ্জন চক্রবর্তী। আসলে ভারতীয় পাঠ্য মহলে ফ্রান্সের সাহিত্যকে আরও বেশি করে জনপ্রিয় করে তুলতেই এই ধরণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এই বছরের পুরস্কারজয়ী পঙ্কজকুমার চট্টোপাধ্যায়কে এপ্রিলে প্যারিস বইমেলায় আমন্ত্রণ জানানো হয়েছে। মে মাসে ফ্রেঞ্চ ইনস্টিটিউটের তরফে প্যারিস বুক মার্কেটেও উপস্থিত থাকতে বলা হয়েছে তাঁকে।

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...