Friday, June 26, 2026

পঞ্চায়েতের শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, ভোট ঘোষণার আগে শুরু প্রক্রিয়া

Date:

Share post:

লোকসভা ভোটের আগেই পঞ্চায়েতের শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চাইছে রাজ্য সরকার। পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে জারি হয়ে গেল নিয়োগের বিজ্ঞপ্তি। নিয়োগ হবে ৬,৬৫২ শূন্যপদে। পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তিনস্তরেই নিয়োগের জন্যই জারি হয়েছে এই বিজ্ঞপ্তি। ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেলে ভোট ঘোষণার পর এই প্রক্রিয়া বিধিনিষেধ মেনে সতর্কভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

ত্রিস্তর পঞ্চায়েতে এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, ইঞ্জিনিয়ার, নির্মাণ সহায়ক, ডেটা এন্ট্রি অপারেটর প্রভৃতি পদে গোটা রাজ্যে প্রচুর শূন্যপদে নিয়োগের পরিকল্পনা হয়েছিল সেপ্টেম্বরে। মন্ত্রীসভার বৈঠকে ডিসেম্বরেই সমীক্ষা করে পেশ করা হয় ৬,৬৫২ শূন্যপদে নিয়োগের প্রস্তাব। পাশও হয় এই প্রস্তাব। সেই মতো জারি হল বিজ্ঞপ্তি। রাজ্যস্তরে বিজ্ঞপ্তি জারির পর প্রতি জেলা এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে।

বিজ্ঞপ্তি অনুসারে দেখা যাচ্ছে বাঁকুড়া জেলায় সর্বাধিক নিয়োগ হবে। এছাড়াও হুগলি, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনাতেও ভালো সংখ্যক শূন্য পদ রয়েছে। প্রত্যেক জেলার সিলেকশন কমিটিকে এই বিষয়ে তৎপরতার সঙ্গে কাজ শুরু করতে বলা হয়েছে। তবে ইতিমধ্যে লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হলে নিয়ম ও আইন অনুসরণ করার জন্য সতর্ক করে করা হয়েছে।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...