Saturday, April 4, 2026

আপনার উদ্বেগ কি ঘটনা বেছে বেছে হয়? সন্দেশখালি নিয়ে মোদির মন্তব্যকে তীব্র আক্রমণ তৃণমূলের

Date:

Share post:

লোকসভা ভোটের আগে পরিযায়ী পাখির মতো দিল্লি থেকে উড়ে আসেন বিজেপির নেতারা। সেরকমই শুক্রবার বাংলা এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার ন্যায্য পাওনা নিয়ে কোনও কথা না বলে ভোট প্রচারের অঙ্গ হিসেবে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। আর তারপরেই সন্দেশখালি নিয়ে রাজ্যের শাসকদলকে নিশানা করেন প্রধানমন্ত্রী। তিনি আসা পর্যন্ত সন্দেশখালিতে উস্কানি দিয়ে ইস্যু জিইয়ে রাখতে চেয়েছিল BJP। কিন্তু সেই আশায় জল ঢেলে, ছন্দে ফিরেছে সন্দেশখালি। গ্রেফতার হয়েছে অভিযুক্ত শেখ শাহজাহান-সহ অন্যান্যরা। কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন এবং TMC। তারপরেও আরামবাগের জনসভা থেকে সন্দেশখালিকে ইস্যু করেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। বলেন, সন্দেশখালিতে মহিলাদের সঙ্গে যা ঘটেছে তা অপরাধের সব সীমা লঙ্ঘন করেছে। তারপরেই পাল্টা মোদিকে তুলোধোনা করেছে তৃণমূল।

একের পর এক প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে বিদ্ধ করেছে তৃণমূল।
• যখন মণিপুরে মহিলাদের বিবস্ত্র করে প্যারেড করানো হয়েছিল, পুরো দেশ আক্রোশে ফেটে পড়েছিল, তখন আপনার উদ্বেগ হয়নি?
• যখন উত্তরপ্রদেশে নাবালিকাদের ধর্ষণ করে, নৃশংসভাবে খুন করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল, তখন আপনার উদ্বেগ হয়নি?
• যখন মহিলা কুস্তিগীররা একজন বিজেপি সাংসদের হাতে নিগৃহীত হয়েছিল, তখন আপনার উদ্বেগ হয়নি?

এরপরেই মোক্ষম প্রশ্নটি ছোড়ে রাজ্যের শাসকদল। বলা হয়, আপনার উদ্বেগ কি ঘটনা বেছে বেছে আসে, মোদিজি? দেশের মেয়েরা কি আপনার নিছক রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার?

বিজেপি-শাসিত রাজ্যে একের পর নারী নির্যাতন, ধর্ষণ, খুনের ঘটনা ঘটছে। মণিপুরে তীব্র লাঞ্ছনার শিকার মহিলারা। দেশের জন্য পদক আনা মহিলা কুস্তিগীররা বিজেপি সাংসদের দ্বারা শারীরিকভাবে নিগৃহীত। কিন্তু এই সব ঘটনার নিয়ে নীরব মোদি। অথচ বাংলায় রাজনৈতিকভাবে জমি হারিয়ে অপপ্রচারের নেমেছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। এর তীব্র নিন্দা করেছে রাজ্যের শাসকদল।



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...