Tuesday, June 23, 2026

বাংলার নৃত্যশিল্পীকে গুলি করে খুন, আমেরিকায় বাড়ছে ভারতীয়দের মৃত্যু

Date:

Share post:

আমেরিকায় গুলি করে খুন আরও এক ভারতীয়। বাংলার নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের মর্মান্তিক মৃত্যুর পর অনুরাগী, বন্ধুরা বিদেশমন্ত্রকের কাছে দাবি করছেন যেন কোনও ভাবে তাঁরা জানতে পারেন কীভাবে শেষ হয়ে গেলেন এই প্রতিভা। পাশাপাশি বাবা-মা হারা অমরনাথের পরিবার চাইছে তাঁর দেহ। জনপ্রিয় নৃত্যশিল্পীর আকস্মিক মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়েছে। আমেরিকায় ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে তোলা হচ্ছে বিরাট প্রশ্ন।

আলাবামায় মাত্র ৭দিনের ব্যবধানে খুন হয়েছেন এক ভারতীয় ও আরেক ভারতীয় বংশদ্ভূত ব্যবসায়ী। এবার সেই তালিকায় নতুন সংযোজন বাঙালি কুচিপুরি নৃত্যশিল্পী অমরনাথ ঘোষ। সিউড়ির বাসিন্দা অমরানাথ ঘোষের(৩৫) মৃত্যুর খবর বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর কাকা-কাকিমার কাছে অমরনাথের এক বন্ধু মারফৎ খবর আসে ২৭ ফেব্রুয়ারি তাঁকে কেউ গুলি করে হত্যা করেছে। ছোটবেলায় বাবাকে হারানো অমরনাথ বীরভূমের সিউড়ির ডাঙ্গালপাড়ায় কাকা শ্যামল ঘোষ, কাকিমা ভগবতী ঘোষের বাড়িতে মানুষ। তিন বছর আগে মাকেও হারান তিনি। তবে ছোটবেলা থেকে নাচের জগৎ বিশেষত রবীন্দ্রনৃত্যের সঙ্গে বেড়ে ওঠা অমরনাথের এই শিল্পে খ্যাতির শিখরে উঠতে বেশি সময় লাগেনি।

নাচ নিয়ে গবেষণায় আমেরিকার সেন্ট লুইসে ছিলেন তিনি বর্তমানে। পড়াশোনার পাশাপাশি নাচের শিক্ষকতাও করতেন তিনি সেখানে। ২৭ তারিখ বিকালে হাঁটতে বেরোনোর পর অজ্ঞাতপরিচয় আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হন তিনি। প্রথমে পরিবারের কাকা-কাকিমার কাছে দেহ দেশের ফেরানোর জন্য পরিচয়পত্র চাওয়া হয়। পরে তা নাকচ করে আমেরিকাতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করার কথা জানান তাঁর বন্ধু। এরপরই সিউড়ি থানার দ্বারস্থ হন শ্যামল ঘোষ ও ভগবতী ঘোষ। তাঁদের দাবি তাঁরা অমরনাথের দেহ ফিরে পেতে চান। সোশ্যাল মিডিয়ায় অমরনাথের নৃত্যের ভক্তরা কেন্দ্র সরকার ও বিদেশ মন্ত্রকের কাছে এই ঘটনার যথাযথ তদন্ত দাবি করেছেন। শিল্পীর মৃত্যুর কারণ জানতে সোশ্যাল মিডিয়া তোলপাড়।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...