Tuesday, June 23, 2026

শুভেন্দুর খালিস্তানি মন্তব্যের জের, দেখা করতে চেয়ে মোদিকে চিঠি শিখ সম্প্রদায়ের

Date:

Share post:

কিছুদিন আগে সন্দেশখালি যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়তে হয়েছিল বিজেপি প্রতিনিধি দলকে। ওই সময় রাজ্যের এক শিখ সম্প্রদায়ের আইপিএস-কে খালিস্তানি বলেন শুভেন্দু অধিকারী, আগ্নিমিত্রা পলরা। তারপর শোরগোল পড়ে যায়। শুধু রাজ্য নয়, রাজ্যের বাইরেও ক্ষোভে ফেটে পড়েন শিখ সমাজের মানুষজন।

জল গড়ায় বহুদূর। সেন্ট্রাল এভিনিউয়ে বিজেপি দফতরের সামনে জাতীয় পতাকা নিয়ে লাগাতার বিক্ষোভ দেখাতে থাকেন শিখ সম্প্রদায়ের মানুষ। কলকাতা ও জেলায় জেলায় প্রতিবাদ মিছিলে ধিক্কার জানানো হয়। প্রতিবাদে সামিল হয়েছেন শিখদের ধর্মগুরুরাও। এমন মন্তব্যের জন্য শুধু শুভেন্দু বা অগ্নিমিত্রা নয়, শিখরা প্রধান মন্ত্রী মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন।

এই মুহূর্তে বঙ্গ সফরে এসেছেন মোদি। শুক্রবার আরামবাগে জনসভার পর রাত কাটাবেন রাজভবনে। শনিবার যাবেন কৃষ্ণনগরে। তার আগে বিজেপি দফতরের বাইরে শিখ সম্প্রদায়ের যে মানুষজন গত ১০ দিন ধরে প্রতিবাদ করছেন, তাঁদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কাছে দেখা করার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছেন।

এর আগে রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকার দ্বারস্থ হয়েছিল শিখ সম্প্রদায়। রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছেও তাঁরা নালিশ করেছেন। ভবানীপুর থানায় শুভেন্দুর বিদ্বেষমূলক মন্তব্য নিয়ে অভিযোগও জানিয়েছিলেন শিখরা। এবার তাঁরা সরাসরি প্রধানন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...