Tuesday, March 31, 2026

বিজেপির টিকিটে প্রার্থী হচ্ছেন অক্ষয় কুমার!

Date:

Share post:

রাজনীতি বড় জটিল বিষয়। কে যে কখন কার সঙ্গে আছে আর কার সঙ্গ ছেড়েছে সেটা বোঝা বড়ই দুস্কর। এই যেমন শনির সকালে যখন গৌতম গম্ভীরের (Gautam Gambhir)রাজনীতি থেকে পদত্যাগের খবর প্রকাশ্যে ঠিক তখনই আবার বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের (Akshay Kumar)রাজনীতিতে যোগদানের জল্পনা বেশ বাড়ল। বিজেপির (BJP)তরফে এই নিয়ে কিছু না জানানো হলেও মনে করা হচ্ছে যে পদ্ম শিবিরের টিকিটেই আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) প্রার্থী হতে চলেছেন অক্ষয় (Akshay Kumar)।

আইপিএলের ব্যস্ততার কারণে দল ছাড়ার ঘোষণা করেছেন গৌতম। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবারে হয়তো প্রাক্তন ক্রিকেটারকে টিকিট দিত না মোদি শিবির। আগেভাগে সেটা আঁচ করতে পেরেই সরে গেলেন গৌতম। চলতি সপ্তাহেই নির্বাচনী কমিটির বৈঠক ছিল বিজেপির। রাত ১১টা থেকে বৈঠক শুরু হয়। চলে রাত সাড়ে ৩টে অবধি। ওই বৈঠকেই বিজেপির প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয়। প্রাথমিকভাবে ১০০ জনের প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। ওই তালিকাতে অক্ষয় কুমারের নাম থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এমনিতেই বলিউড খিলাড়ির ফিল্মি ক্যারিয়ার পড়তির দিকে। আর তিনি যে মোদি ভক্ত তা ভালভাবেই জানে বিটাউন। তাই দুই মিলিয়ে অঙ্ক কষে নিয়েছেন রাজনীতিবিদরা। যদিও অক্ষয় কুমার বা তাঁর পিআর টিমও এই বিষয়ে মুখে কুলুপ এটেছে।

Related articles

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৮ মহিলা, জখম বহু

বিহারের নালন্দায়( Nalanda Shitala Temple) শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ পুণ্যার্থীর। মঙ্গলবারের এই ঘটনায় গুরুতর জখম...

গ্যাং ওয়ারে রক্তাক্ত হাইতি! গুলি ও বোমাবাজিতে মৃত ৭০, আহত ৩০

গ্যাং ওয়ারে হাইতিতে (Haiti Violence) বয়ে গেল রক্তপ্লাবন। সোমবার ‘গ্রান গ্রিফ’ (Gran Grif Gang) গ্যাংয়ের সদস্যরা আর্তিবোনাইটের বাড়ি...

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...