Monday, May 11, 2026

৪৮ বছর বয়সে ফের বাবা হলেন শোয়েব আখতার

Date:

Share post:

আবার খবরের শিরোনামে শোয়েব আখতার । তৃতীয়বার বাবা হয়েছেন পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার। তাও আবার ৪৮ বছর বয়সে। তাঁর স্ত্রী রুবাব খান এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ১ মার্চ শোয়েবের ঘরে কন্যা সন্তানের জন্ম হয়েছে। এই দম্পতির আগেই দুই ছেলে রয়েছে। মহম্মদ মিকাইল আলি ও মহম্মদ মুজাদ্দাদ আলি ২০১৬ ও ২০১৯ সালে জন্মগ্রহণ করে। নিজের ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে নিয়েছেন শোয়েব। তিনি সকলকে ধন্যবাদ জানান এবং তাঁর নবজাতক কন্যার জন্য সবার কাছে প্রার্থনা চেয়েছেন।
১৯৯৭ সালে পাকিস্তানের হয়ে অভিষেক হয় শোয়েবের। ২০১১ বিশ্বকাপে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি। পাক দলের জার্সি গায়ে চাপিয়ে তিন ফরম্যাটেই খেলেছিলেন প্রাক্তন পেসার। ৪৬টি টেস্ট ম্যাচে নিয়েছিলেন ১৭৮টি উইকেট। ১৬৩টি ওয়ানডে ম্যাচে তাঁর ঝুলিতে এসেছিল ২৪৭টি উইকেট। এবং দেশের হয়ে ১৫টি টি-টোয়েন্টি ম্যাচে ১৯টি উইকেট নিয়েছিলেন শোয়েব।

 

 

View this post on Instagram

 

A post shared by Shoaib Akhtar (@imshoaibakhtar)

শোয়েব ইনস্টাগ্রামে লিখেছেন, এবার থেকে মিকাইল ও মুজাদ্দা ওদের ছোট বোনের সঙ্গে খেলবে। ওদের এক বোন এসেছে। ঈশ্বরের কৃপায় আমাদের সংসারে কন্যা সন্তান এসেছে। আমরা কন্যা নূর আলি আখতারকে স্বাগত জানাই। আপনাদের সকলের প্রার্থনার জন্য আমি কৃতজ্ঞ।
২০১৪ সালে খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুরে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেন শোয়েব ও রুবাব। তখন শোয়েবের বয়স ছিল ৩৮ বছর এবং রুবাবের বয়স ২০ বছর। প্রাক্তন পাক জোরে বোলারের বাবা-মা এই বিয়ের আয়োজন করেছিলেন। ২০১৬ সালের নভেম্বরে তাদের প্রথম সন্তান মিকাইলের জন্ম হয়। তিন বছর পর ২০১৯ সালের জুলাই মাসে মুজাদ্দাদ তাঁদের সংসারে আসে। এবার কন্যা নূরকে কোলে তুলে নিলেন ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।’

 

 

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...