Friday, June 26, 2026

লোকসভা ভোটের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, বারাণসী থেকেই লড়বেন মোদি

Date:

Share post:

প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। তালিকায় ১৯৫ জনের নাম রয়েছে। আছেন ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৪-এ সেই বারাণসী থেকেই প্রার্থী হচ্ছেন। প্রথম তালিকায় বাংলার ২০ আসনের প্রার্থীও ঘোষণা করলেন বিজেপি সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে। জয়ী সাংসদদের ওপর আস্থা রেখে প্রথম তালিকা প্রকাশ হলেও প্রথম তালিকায় দেখা গেল না দিলীপ ঘোষের নাম।

বিজেপির প্রাথমিক তালিকায় নাম রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। যিনি প্রার্থী হচ্ছেন গুজরাটের গান্ধীনগর থেকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রার্থী হচ্ছেন উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ থেকে। লোকসভার স্পিকার ওম বিড়লা প্রার্থী হচ্ছেন মধ্যপ্রদেশের কোটা থেকে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু প্রার্থী হচ্ছেন অরুনাচল প্রদেশ পশ্চিম থেকে। আরেক কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল প্রার্থী হচ্ছেন আসামের ডিব্রুগড় থেকে।

গোটা দেশের ১৯৫ জনের তালিকার মধ্যে ১১জন করে প্রার্থী আসাম, ছত্তিশগড়, ঝাড়খণ্ডে ঘোষণা হল। দিল্লির ৫টি আসন, গুজরাটের ১৫টি আসন, কেরালার ১২টি, মধ্যপ্রদেশের ২৪টি আসন, রাজস্থানের ১৫টি, তেলেঙ্গানার ৯টি ও উত্তরপ্রদেশের সর্বাধিক ৫১টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ হল শনিবার। এর মধ্যে মন্ত্রী স্মৃতি ইরানি প্রার্থী হয়েছেন আমেঠি থেকেই। মধ্যপ্রদেশের গুণা থেকে প্রার্থী হচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। হেমা মালিনী প্রার্থী হচ্ছেন উত্তরপ্রদেশের মথুরা থেকে।

বাংলার ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক কোচবিহার ও কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার প্রার্থী হচ্ছেন বাঁকুড়া থেকেই। অন্য়দিকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আবারও প্রার্থী হচ্ছেন বালুরঘাট থেকেই। উল্লেখযোগ্যভাবে কাঁথি থেকে প্রার্থী হচ্ছেন সৌমেন্দু অধিকারী। আবার ঘাটালে অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায়ের ওপরই আস্থা রাখছে বিজেপি। বারবার কর্মী বিক্ষোভে জেরবার বাঁকুড়া ও হুগলিতে সাংসদদেরই ওপর আস্থা রাখছে কেন্দ্রীয় নেতৃত্ব। বাঁকুড়ায় প্রার্থী হচ্ছেন সুভাষ সরকার, হুগলিতে লকেট চট্টোপাধ্যায়। আবার যাদবপুর থেকে গতবার পরাজিত বিক্ষুব্ধ নেতা অনুপম হাজরার জায়গায় নতুন প্রার্থী করা হল ডাঃ অশোক কাণ্ডারিকে।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...