Friday, June 26, 2026

কেন্দ্রীয় বাহিনীর ঠেলায় বন্ধ স্কুল, কমিশনকে চিঠি দেবেন শিক্ষামন্ত্রী!

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) দিন ঘোষণা হয়নি, অথচ তার আগেই কেন্দ্রের খামখেয়ালিপনায় শিকেয় উঠেছে শিক্ষা। আনুষ্ঠানিকভাবে ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর (CRPF)আসা শুরু হয়েছে। শুক্রবার রাজ্যে এসেছে ১০০ কোম্পানি আধা সেনা। আর এর জেরেই বন্ধ করা হচ্ছে শহরের বেশ কিছু স্কুল (School)। মোদি সরকারের (Modi Government)সিদ্ধান্তে সমস্যায় পড়েছেন বাংলার পড়ুয়ারা। গোটা ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী (Education Minister)বলেন, “এখনও ভোটের দিন ঘোষণা হয়নি। এত তাড়াহুড়ো কীসের বুঝতে পারছি না।”

কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা হওয়ায় পঠনপাঠন বন্ধ হয়েছে আনন্দপুর, মেটিয়াবুরুজ, যাদবপুর, তিলজলার একাধিক স্কুলে। কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য স্থানীয় থানার নোটিশে উত্তর কলকাতার অন্যতম নামজাদা বেথুন স্কুলে (Bethun School)অষ্টম শ্রেণি পর্যন্ত পঠনপাঠন বন্ধ করতে বাধ্য হয়েছে অ্যাকাডেমিক কর্তৃপক্ষ। নবম ও দশম শ্রেণিতে অর্ধেক ক্লাস হচ্ছে। শনিবার কোনওমতে একটি পরীক্ষা নেওয়া গেলেও আগামিতে ক্লাস চালানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইতিমধ্যেই বেথুনের (Bethune Collegiate School)প্রধান শিক্ষিকা শর্বরী ভট্টাচার্য গোটা বিষয়টি জানিয়ে শিক্ষা দফতরকে (Education Department)চিঠি দিয়েছে। কেন্দ্রের আচরণে ক্ষুব্ধ ব্রাত্য বসু (Bratya Basu)জানিয়েছেন, শুধু কলকাতার স্কুল নয়, রাজ্যের আরও নানান প্রান্তে দফায় দফায় আসছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সেখানেও স্কুলগুলিতে পঠনপাঠনে সমস্যা তৈরি হচ্ছে। এভাবে পড়াশোনা বন্ধ হলে, প্রয়োজনে নির্বাচন কমিশনকে চিঠি লেখার কথাও জানান তিনি। কেন্দ্রীয় বাহিনী থাকার বিষয়টি সম্পর্কে কেন্দ্রের তরফে মধ্যশিক্ষা পর্ষদকে কিছুই জানানো হয়নি। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় স্পষ্টভাবে জানান, মার্চের প্রথম দিন থেকেই যদি এভাবে স্কুল নিয়ে নেওয়া হয় তাহলে পঠনপাঠনে ভীষণ সমস্যা হবে। এ নিয়ে নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...