Friday, June 19, 2026

কথা রাখলেন মেয়র, পানীয় জলের ফেরুল পরিষ্কারের ফি মকুব ফিরহাদের

Date:

Share post:

মহানগরীর বাসিন্দাদের জন্য সুখবর। এবার থেকে আর কলকাতা পুরসভার (KMC)সংযুক্ত এলাকায় পানীয় জলের লাইনে ফেরুল পরিষ্কার করার জন্য আর কোনও ফি দিতে হবে না। শনিবার পুরভবনে টক টু মেয়র (talk to mayor)কর্মসূচীর শেষে সাংবাদিক সম্মেলনে এমনটাই ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। একবছর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সময় থাকতেই তা পূরণ করলেন। এবার থেকে কলকাতা পুরসভার অন্তর্গত ১ থেকে ১০০ নম্বর ওয়ার্ড অঞ্চলে পানীয় জল সরবরাহের লাইনে ফেরুল পরিষ্কারের জন্য কোনও ফি নেওয়া হয় না।

কলকাতার সংযুক্ত এলাকায় এই কাজের জন্য ন্যূনতম ১০০ টাকা ফি নেওয়া হত। সদ্য পাশ হওয়া পুর-বাজেটে সেই ফি বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছিল। কিন্তু এদিন মেয়র ফিরহাদ হাকিম জানান, পুর-বাজেটে ফেরুল পরিষ্কারে যে ফি বৃদ্ধির কথা রয়েছে তাতে সংশোধন হবে। তাঁর কথায় কলকাতা একটাই। এখানে সংযুক্ত এলাকা বলে কিছু নেই। পরে যোগ হওয়া অঞ্চলও কলকাতারই অংশ। তাই এখানে সবার জন্যই একই নিয়ম। মহানাগরিক বলেন, ‘কলকাতার কোথাও পানীয় জলের লাইনে ফেরুল পরিষ্কারের জন্য আমাদের নিজস্ব গ্যাং রয়েছে। কিন্তু কিছু কিছু সংযুক্ত এলাকায় এতদিন আমাদের লোকবল কম ছিল বলে ঠিকাদারদের দিয়ে ওই কাজ করাতে হত। কিন্তু এখন কলকাতা পুরসভার অন্তর্গত কোনও এলাকা থেকে এই কাজের জন্য কোনওরকম আলাদা ফি নেওয়া হবে না।’ মূলত কলকাতা পুরসভার সঙ্গে পরে সংযোজিত যাদবপুর, বেহালা, গার্ডেনরিচ ও জোকা অঞ্চলের ১০১ থেকে ১৪৪ নম্বর ওয়ার্ডে এতদিন এই আলাদা ফি নেওয়া হত।এখন সবার জন্যই এক নিয়ম প্রযোজ্য।


Related articles

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...