Friday, June 19, 2026

নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের মৃত্যুর তদন্তে তৎপরতা ভারতীয় কনসুলেটের

Date:

Share post:

সিউড়ির নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের মৃত্যুতে এবার সক্রিয় ভূমিকা গ্রহণ শুরু করল শিকাগোর বিদেশমন্ত্রকের ভারতীয় দফতর। আমেরিকার পুলিশের তদন্তে সব রকম সহযোগিতার পাশাপাশি তাদের তদন্ত প্রক্রিয়ার ওপরও নজরদারি শুরু করা হল কনসুলেটের তরফে। শিল্পীর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারির দাবি জানানো হয়েছে। যদিও গত দুমাসে আমেরিকায় প্রায় ১০জন ভারতীয় নাগরিকের মৃত্যু হলেও আততায়ীদের বেশিরভাগ ক্ষেত্রেই চিহ্নিত করা সম্ভব হয়নি।

কুচিপুরি নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের মৃত্যুর খবর হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তথা প্রয়াত শিল্পীর বন্ধু দেবলীনা ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতের বিদেশমন্ত্রক এমনকি প্রধানমন্ত্রীর নজরে আনেন। তার আগে পরিবারের ছেলের মৃত্যুর খবর শুনে স্মম্ভিত কাকা-কাকিমা সিউড়ি থানার দ্বারস্থ হন। তাঁরা ভাইপোর দেহ ফেরতের দাবি জানান। কিন্তু তাতে খুব বেশি অগ্রগতি সম্ভব হয়নি। তবে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টের পর বিদেশমন্ত্রক নড়েচড়ে বসে। আগেও আমেরিকায় নিখোঁজ সন্তানের খোঁজ পেতে তাঁর মা সোশ্যাল মিডিয়ায় সাহায্য চেয়েছিলেন। তাতেই সতর্ক হয়ে সেই যুবকের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে।

২৭ ফেব্রুয়ারি অজ্ঞাতপরিচয় আততায়ীর গুলিতে প্রয়াত অমরনাথের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শিকাগো পুলিশ। ভারতীয় কনসুলেটের পক্ষ থেকে জানানো হয়েছে আমেরিকার পুলিশের তদন্তে ও ফরেনসিক বিষয়ে নজর রাখছে কনসুলেট। সেই সঙ্গে প্রয়োজনীয় সাহায্যও করা হচ্ছে।

Related articles

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...