Friday, June 26, 2026

‘লাভ ম্যারেজ’ বেশি ভাঙছে, হিন্দু বিবাহ আইন বদলের পর্যবেক্ষণ

Date:

Share post:

ভালোবাসার বিয়ে বেশি সহজে ভেঙে যায় বলে পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বিবেক কুমার বিড়লা ও বিচারপতি দোনাড়ি রমেশের ডিভিশন বেঞ্চে। এমনকি পরিবর্তিত সামাজিক পরিস্থিতিতে পশ্চিমী সংস্কৃতির সমাজে দখলদারির প্রেক্ষিতে হিন্দু বিবাহ আইনে পরিবর্তন আনার পক্ষে মত প্রকাশ করেন তাঁরা। এমনকি বিবাহ ভাঙার ক্ষেত্রে আইনের হস্তক্ষেপের বিষয়েও বিরূপ মত প্রকাশ করে আদালত।

এলাহাবাদ হাইকোর্টের পর্যবেক্ষণ সমাজে শিক্ষার মান বাড়ছে, অর্থনৈতিক নির্ভরশীলতা কমছে, জাতিগত বেড়া ভাঙছে, আধুনিকতা আসছে, পশ্চিমী সভ্যতার প্রভাব বাড়ছে। এই পরিস্থিতিতে খোলামেলা ও আত্মনির্ভরতার মনোভাব বাড়ছে, যার ফলে আবেগপ্রবণতার নির্ভরশীলতা কমছে। এই ধরনের সামাজিক পরিস্থিতি প্রেমের বিয়ে বা সামাজিক বিয়েতেও প্রভাব ফেলছে। যার প্রমাণ হিসাবে ভালোবাসার বিয়েতেও সহজেই ভাঙন দেখা যাচ্ছে, পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের।

২০১৫ সালের একটি বিবাহ বিচ্ছেদ মামলার রায় দিতে গিয়ে এই পর্যবেক্ষণ করে আদালত। এই মামলায় স্বামীর আর্জি মেনে বিবাহ বিচ্ছেদে সম্মতি দেয়। সেই সঙ্গে এই রায়ের একটি কপি কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে পাঠানো হয়। আদালতের পর্যবেক্ষণ হিন্দু বিবাহ আইন পরিবর্তনে এই পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ হতে পারে।

Related articles

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...