Tuesday, March 31, 2026

পাখির চোখ আইপিএল, রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্তি চাইলেন গম্ভীর

Date:

Share post:

আইপিএল দরজায় কড়া নাড়ছে। এই আবহে রাজনৈতিক ভূমিকা থেকে মেন্টরের দায়িত্ব বেশি ভালো করে পালন করতে চান গৌতম গম্ভীর। এ বছর কেকেআরে ফিরেছেন গৌতম গম্ভীর। নাইটদের মেন্টর তিনি। ২২ মার্চ শুরু হচ্ছে ১৭তম আইপিএল। এ বারের আইপিএলে কেকেআরকে সাফল্য এনে দেওয়ার জন্য এই মুহূর্তে রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্তি চেয়েছেন পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর।

যদিও এ বছর রয়েছে লোকসভা নির্বাচন। তার দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। আইপিএলের দামামা বাজার সঙ্গে গৌতম এ বার তাঁর মনোভাব স্পষ্ট করলেন। গৌতম পুরোপুরি রাজনীতি ছেড়ে দিচ্ছেন এমনটা কিন্তু নয়। তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে অনুরোধ জানিয়েছেন তাঁকে যেন রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হয়। ২৩ মার্চ কেকেআরের এ বারের আইপিএলের প্রথম ম্যাচ। গৌতম চাইছেন নাইট শিবিরে এ বছর ট্রফি আনতে সাহায্য করতে। যার ফলে শুরু থেকেই টিমের সঙ্গে থাকতে চান গম্ভীর।

শনিবার সকালে গৌতম তাঁর সোশ্যাল মিডিয়া সাইট X এ এই সংক্রান্ত একটি পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, আমি দলের মাননীয় সভাপতি জেপি নাড্ডাকে অনুরোধ করেছি যে আমাকে আমার রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হোক। যাতে আমি আমার আসন্ন ক্রিকেটীয় প্রতিশ্রুতিগুলি পালন করতে পারি। আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ধন্যবাদ জানাই আমাকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য। জয় হিন্দ।গৌতম গম্ভীরের এই পোস্টের পর জল্পনা আরও বেড়েছে যে আসন্ন লোকসভা নির্বাচনে হয়তো লড়বেন না গৌতম গম্ভীর। ২০১৯ সালে গম্ভীর বিজেপিতে যোগ দিয়েছিলেন। সে বারের লোকসভা নির্বাচনে বিরাট ব্যবধানে গৌতম জিতেছিলেন।

 

Related articles

ক্রিকেটের সঙ্গে মোমোর মেলবন্ধন, আইপিএলের মরশুমে ‘ইন্ডিয়ান মোমো লিগ’

আইপিএলের মরশুমে গ্রাহকদের আর্ষকণ করতে নয়া উদ্যোগ নিল ওয়াও মোমো(Wow Momo)। সর্বভারতীয় ক্যাম্পেইন হিসাবে ‘ইন্ডিয়ান মোমো লিগ (Indian...

বিজেপির প্রার্থী তালিকায় শান্তনুর স্ত্রী, বাংলার ভোটে বাগদায় লড়াই বৌদি বনাম ননদের 

রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে হিমশিম খেতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে (BJP)। দফায় দফায় তালিকা প্রকাশ করেও...

ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা! CEO অফিসের সামনে বিএলও-বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (ECO) অফিসে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিতে এসে হাতনাতে ধরা পড়লেন বিজেপি (BJP)...

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...