Sunday, April 26, 2026

শহরে ব্রিগেডের প্রচার মিছিলে তৃণমূলের কয়েকশো কর্মীকে নিয়ে হাঁটলেন কুণাল

Date:

Share post:

জীবনে অনেক ঘাত-প্রতিঘাত, চড়াই-উতরায়ের মধ্যেও নিজেকে তিনি বারে বারে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ ‘সৈনিক’ বলে। তাঁর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ‘সেনাপতি’ অভিষেক। দলের নির্দেশেই একজন বিশ্বস্ত সৈনিক হিসেবে কাজ করে যাবেন। তিনি মনে করেন কর্মীরাই দলের প্রকৃত সম্পদ।

আগামী ১০ মার্চ ব্রিগেড তৃণমূলের মেগা সমাবেশ। তার আগে রাজ্য জুড়ে তুঙ্গে প্রস্তুতি, প্রচার। শনিবার দুপুর ব্রিগেড সমাবেশের প্রচারে উত্তর কলকাতায় বিশাল মিছিল করলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। রাজাবাজার মোড় থেকে শ্রদ্ধানন্দ পার্ক পর্যন্ত কয়েক কিলোমিটার পায়ে হেঁটে তৃণমূল কর্মীদের মিছিলে যোগ দেন কুণাল। মিছিলের পোশাকি নাম ছিল, “পায়ে পায়ে উড়িয়ে ধুলো ১০ মার্চ ব্রিগেড চলো।” এই মিছিলে কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক দলীয় পতাকা ও ব্রিগেডের সমর্থনে তৈরি প্ল্যাকার্ড হাতে নিয়ে হাঁটেন। কুণাল ঘোষ ছাড়াও ছিলেন ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আইনজীবী অয়ন চক্রবর্তী, দলের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল-সহ
আরও অনেক পরিচিত মুখ।


Related articles

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...