Friday, June 26, 2026

লোকসভা ভোটে লড়ার জল্পনায় জল ঢেলে দিলেন যুবরাজ

Date:

Share post:

বিজেপি-তে যোগদান করেছেন যুবরাজ সিং! ২০১৯ সালে ২২ গজের ময়দান থেকে বিদায় নিয়েছিলেন যুবরাজ। তবে কখনও তাঁর মুখে রাজনীতির ময়দানে আসার আগ্রহ শোনা যায়নি। ফলে আচমকাই বিজেপি-তে যোগদান করায় কার্যত হতবাক অনুরাগীরা। যে গৌতম গম্ভীর, হরভজন সিংয়ের সঙ্গে একটা সময় ক্রিকেটের ড্রেসিং রুম শেয়ার করতেন, এবার রাজনৈতিক মঞ্চ ভাগ করে নেবেন যুবরাজ।
দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি। ইতিমধ্যেই গতবারের সংখ্যা টপকে ৩৭০টি আসন জেতার লক্ষ্যমাত্রা স্থির করেছে বিজেপি। আর এনডিএ জোটের টার্গেট ৪০০-পার।লক্ষ্যে পৌঁছতে ইতিমধ্যেই নির্বাচনে বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামাদের ভোটের ময়দানে নামানোর কথা ভাবছে পদ্ম শিবির। বিগত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার বিজেপির হয়ে ভোটে লড়তে চলেছেন।

এমনকী কোন আসন থেকে যুবরাজ সিং লড়তে পারেন তারও নাম সামনে আসছিল বিভিন্ন সূত্র থেকে। বলিউড তারকা সানি দেওলের জায়গায় গুরুদাসপুর থেকে যুবরাজ সিং দাঁড়াতে পারেন বলে শোনা যাচ্ছিল।অবশেষে লোকসভা ভোটে দাঁড়ানোর জল্পনা প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন দেশের হয়ে দুটি বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। আসন্ন লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুবি।যুবরাজ জানিয়েছেন, ‘আমি গুরুদাসপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। আমার আবেগ বিভিন্ন ক্ষমতার লোকেদের সমর্থন করা এবং সাহায্য করা। আমি আমার ফাউন্ডেশনের মাধ্যমে ভবিষ্যতেও এটা করব।’

 

 

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...